এক্সপ্লোর

এমনও হয়! নিজে কোভিড আক্রান্ত হয়েও দুহাত দূরে প্রবীণ রোগীকে বাঁচাতে মরিয়া চেষ্টা ডাক্তারের

নিজের অক্সিজেন সিলিন্ডার খুলে এগিয়ে গেলেন শ্বাসকষ্টে ভুগতে থাকা প্রবীণ রোগীকে বাঁচাতে। এই মহানুভবতার ঘটনাটি ঘটেছে গুজরাতের বিএপিএস হাসপাতালে।

নয়াদিল্লি: নিজে কোভিজ-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এক চিকিৎসক। শ্বাসকষ্টের জন্য তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। কিন্তু দু হাত দূরে এক বয়স্ক কোভিড রোগীকে অচৈতন্য হয়ে যেতে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নিজের অক্সিজেন সিলিন্ডার খুলে এগিয়ে গেলেন শ্বাসকষ্টে ভুগতে থাকা প্রবীণ রোগীকে বাঁচাতে। এই মহানুভবতার ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতের বিএপিএস হাসপাতালে। জানা যাচ্ছে, কোভিড আক্রান্ত হওয়ার কারণে অক্সিজেনের ঘাটতি হওয়ায় হাসপাতালে চিকিৎসা করা হচ্ছিল অ্যানেসথেসিস্ট ডঃ সংকেত মেহতার। আর তাঁর একই ঘরে সামান্যই দূরে বেড-এ ছিলেন ৭১ বছর বয়সি এক করোনা রোগী যাঁর নাম দীনেশ পুরানি। রোগীকে শ্বাসকষ্টে ভুগতে দেখে এবং একটা সময়ে অচৈতন্য হয়ে যেতে দেখে ডঃ মেহতা বুঝতে পারেন, অনতিবিলম্বে এই রোগীকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হবে, নয়তো প্রাণরক্ষা করা যাবে না। চিকিৎসকদের মতে, কোভিডে এ ভাবে অচৈতন্য হয়ে যাওয়া রোগীকে মিনিট তিনেকের মধ্যে ভেন্টিলেশন সাপোর্টে না নিয়ে আসতে পারলে ব্রেনের মারাত্মক ক্ষতি হয়ে যায়, এমনকী মৃত্যুও অসম্ভব নয়। নিজের প্রাণের তোয়াক্কা না করে রীতিমতো ঝাঁপিয়ে পড়েন ডঃ মেহতা। নিজের অক্সিজেন নল খুলে ফেলে ওই রোগীর ভেন্টিলেটরে ইনটিউবেশনের ব্যাবস্থা করতে ছোটেন। বিএপিএস হাসপাতালের সিইও ডঃ পুরুষোত্তম কোরালিয়া বলেন, ‘এ ধরনের রোগীর ইনটিউবেশন করা একজন অ্যানেসথিসিস্টের কাজ। ডঃ মেহতা নিজের অসুস্থতার মধ্যেও দায়িত্ব ভুলে থাকতে পারেননি।তাই নিজের প্রাণের ঝুঁকি নিয়েও ওই প্রবীণ ব্যক্তিকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য ছুটে যান। এ ভাবে নিজের শ্বাসকষ্ট ভুলে উনি এই উদ্যোগটা না নিলে হয়তো ওই ব্যক্তিকে সত্যিই বাঁচানো যেত না।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক

ভিডিও

Jharkhand Paper Leak: প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি। পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari | Mamata Banerjee-কে ঘিরে হালিশহরে বিক্ষোভ, বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee PA | খুঁজছিল পুলিশ! এতদিন কোথায় ছিলেন সুমিত? জানালেন নিজেই
Abhishek Banerjee PA | চাকরি দেওয়ার নামে প্রতারণা, ফের Sumit Roy-কে তলব CID-এর
Mamata Banerjee in Halisahar :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget