এক্সপ্লোর

সুশান্তকে খুন করা হয়েছে, কাউকে বাঁচানোর চেষ্টা করছে মহারাষ্ট্র সরকার, দাবি বিজেপি নেতা নারায়ণ রানের

সুশান্ত ইস্যুতে সংঘাতে জড়িয়েছে বিহার ও মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত ভার বিহার সরকারের দাবি মতো সিবিআইকে দেওয়ার তীব্র বিরোধিতা করেছে। মহারাষ্ট্র সরকারের অভিমত, মুম্বই পুলিশই তদন্তে পুরোপুরি সক্ষম। যদিও সুশান্তের পরিবার ও বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি সহ বিহারের রাজনীতিকদের অভিযোগ, বলিউডের প্রভাবশালী, ক্ষমতাশালীদের স্বার্থরক্ষা করছে মহারাষ্ট্র সরকার।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর পরিবারের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ সংক্রান্ত মামলায় বিহার সরকার সিবিআই তদন্তের সুপারিশ করেছে ইতিমধ্যেই। তার মধ্যেই বিস্ফোরক দাবি করে সুশান্তকে খুন করা হয়েছে বলে জানালেন মহারাষ্ট্রের প্রথম সারির বিজেপি নেতা নারায়ণ রানে। মুম্বই পুলিশের দাবি মতো সুশান্ত আত্মহত্যা করেননি বলে জানিয়েছেন রানে। সুশান্ত ইস্যুতে সংঘাতে জড়িয়েছে বিহার ও মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত ভার বিহার সরকারের দাবি মতো সিবিআইকে দেওয়ার তীব্র বিরোধিতা করেছে। মহারাষ্ট্র সরকারের অভিমত, মুম্বই পুলিশই তদন্তে পুরোপুরি সক্ষম। যদিও সুশান্তের পরিবার ও বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি সহ বিহারের রাজনীতিকদের অভিযোগ, বলিউডের প্রভাবশালী, ক্ষমতাশালীদের স্বার্থরক্ষা করছে মহারাষ্ট্র সরকার। এই প্রেক্ষাপটে রানেও একই সুরে মহারাষ্ট্র সরকার কাউকে বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, ওকে হত্যা করা হয়েছে। মামলায় গুরুত্ব দিচ্ছে না, কাউকে আড়াল করার চেষ্টা করছে মহারাষ্ট্র সরকার। রাজনৈতিক মত নির্বিশেষে বিহারের দলগুলি মুম্বই পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে সরব। সুশান্তের বাবার পাশাপাশি রাজ্যের সব দলও একসুরে দাবি তোলায় বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার আজই সিবিআই তদন্তের সুপারিশ করেন। এমনকী রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি দিনকয়েক আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ওপর সুশান্তের মৃত্যুর জন্য দায়ী বলিউডের মাফিয়াদের বাঁচাতে কংগ্রেসের চাপ আছে বলেও অভিযোগ করেন। গত ১৪ জুন সুশান্তকে তাঁর মুম্বইয়ের ফ্ল্য়াটে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ ওঠে, বলিউডে নামী পরিবারের ছেলেমেয়ে নন, এমন ছেলেমেয়েদের উপেক্ষা করা হয়, স্বজনপোষণ চলে, যার বলি হয়েছেন সুশান্ত। মুম্বই পুলিশ প্রথমে বলেছিল, সুশান্ত আত্মহত্যা করেছেন, তবে পরে তারা এফআইআর দায়ের না করেই প্রাথমিক তদন্ত চালায় কিছুদিন ধরে। সুশান্তের পরিবার পটনায় এফআইআর দায়ের করে অভিযোগ করে, তাঁকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন লিভ-ইন-পার্টনার রিয়া চক্রবর্তী, তাঁর পরিবারের কয়েকজন সদস্য। সুশান্তকে জোর করে আটকে রাখা, মানসিক নির্যাতন ও আর্থিক অনিয়মের অভিযোগও তোলে। বিহার পুলিশের দল তদন্ত করে মুম্বই গিয়ে তাদের তরফে অসহযোগিতার অভিযোগ তোলে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget