এক্সপ্লোর

Swachh Sarveskshan 2020: ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ইনদওর, পুরস্কৃত করল পরিবেশ মন্ত্রক, দেখুন শীর্ষ ১০ শহরের তালিকা

Swachh Sarveskshan 2020 Results: স্বচ্ছতা অভিযানে পুরস্কারের প্রথম স্থানটি যেমন মধ্যপ্রদেশের দখলে, দশম স্থানটি বিজেপি শাসিত এই রাজ্যের। তালিকায় দশে রয়েছে শিবরাজ সিং চৌহানের রাজ্যের খারগন।

ইনদওর: পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইনদওরের ধারাবাহিকতা অব্যাহত। দেশের সবচেয়ে পরি্ষ্কার শহরের স্বীকৃতি ফের এই শহরের মুকুটে। এই নিয়ে পরপর চার বার স্বচ্ছতা সর্বেক্ষণ পুরস্কারে প্রথম স্থান অধিকার করল ইনদওর। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফে এই তালিকার কথা ঘোষণা করা হয়েছে। তালিকার প্রথম দশে পশ্চিমবঙ্গের কোনও শহর নেই। স্বচ্ছতা অভিযানে পুরস্কারের প্রথম স্থানটি যেমন মধ্যপ্রদেশের দখলে, দশম স্থানটি বিজেপি শাসিত এই রাজ্যের। তালিকায় দশে রয়েছে শিবরাজ সিং চৌহানের রাজ্যের খারগন। পরপর চার বার ইনদওর এই পুরস্কার জিতে নেওয়ায় টুইটে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁর টুইট, ইনদওর গোটা দেশের কাছে অনুপ্রেরণা। রাজ্যের মুখ্যমন্ত্রী ও ইনদওরবাসীকে এ জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। তালিকায় এক থেকে দশের মধ্যে রয়েছে বিজেপি শাসিত চার রাজ্যের পাঁচ শহর। দ্বিতীয় স্থানে রয়েছে সুরাত। তৃতীয় স্থানে নভি মুম্বই। কংগ্রেসশাসিত ছত্তিসগঢ়ের অম্বিকাপুর চতুর্থস্থান দখল করেছে। পঞ্চম স্থানে কর্নাটকের মহীশূর। স্বচ্ছতা সর্বেক্ষণ পুরস্কারের তালিকায় ষষ্ঠ স্থানাধিকারী বিশাখাপত্তনম। সপ্তমে স্থানে গুজরাতের আহমেদাবাদ। অষ্টম স্থানে রয়েছে দেশের রাজধানী দিল্লি। মহারাষ্ট্রের চন্দ্রপুর পেয়েছে নবম স্থান। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে স্বচ্ছতা অভিযানে জোর দিয়েছে। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বারবার বলেছেন প্রধানমন্ত্রী। এমনকী তিনি নিজেও ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন। স্বচ্ছ ভারত মিশন, অমরুত, স্মার্ট সিটি মিশন সবই স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget