এক্সপ্লোর

মেরঠের পুলিশকর্তার ‘পাকিস্তান চলে যাও’ মন্তব্যের বিরুদ্ধে সরব নকভি, দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে অশান্তির আবহ। এই পরিস্থিতিতেই মুসলিমপ্রধান এলাকা লিসারি গেটের বাসিন্দাদের উদ্দেশ্যে এক পুলিশকর্তা ‘পাকিস্তান চলে যাও’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ। স্থানীয় পুলিশ সুপার অখিলেশ সিংহের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

মেরঠ: উত্তরপ্রদেশের মেরঠের সিনিয়র পুলিশকর্তার ‘পাকিস্তান চলে যাও’ মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক, আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি বলেন, ‘এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা অত্যন্ত নিন্দার্হ্য। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’, জানিয়েছেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে  সারা দেশ জুড়ে অশান্তির আবহ। এই পরিস্থিতিতেই মুসলিমপ্রধান এলাকা লিসারি গেটের বাসিন্দাদের উদ্দেশ্যে এক পুলিশকর্তা ‘পাকিস্তান চলে যাও’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ। স্থানীয় পুলিশ সুপার অখিলেশ সিংহের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁকে ওই ভিডিওয় বলতে শোনা গেছে, ‘কোথায় পালাবি? এই গলি ঠান্ডা করে দেব!’ যদিও মেরঠের এডিজি প্রশান্ত কুমার কিছুটা ওই পুলিশ আধিকারিকের হয়েই সাফাই গেয়ে দাবি করেছেন, ওই অঞ্চলে বিক্ষোভকারীরা পাথর ছুড়ছিল, ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। তার ফলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। সেই কারণেই অখিলেশ ওই কথা বলেন, মত প্রশান্তের। ওই পুলিশ কর্তার মন্তব্য, ‘মেনে নেওয়া যায় না’ বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী । নকভির মতে, পুলিশ বা জনতা, হিংসা যেই ছড়াক না কেন, তা কখনই গণতান্ত্রিক পরিকাঠামোর অঙ্গ হতে পারে না। সাধারণ নিরপরাধ মানুষ যেন কোনওরকম হিংসার শিকার না হয়, সে-বিষয়ে পুলিশ-প্রশাসনকে  খেয়াল রাখতে হবে। এই  ঘটনার কড়া নিন্দা করেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীও। তিনি ট্যুইট করেন, 'সংবিধান কোনও নাগরিককেই এধরনের ভাষা ব্যবহারের অনুমতি দেয় না। আর আপনি যখন গুরুত্বপূর্ণ পদে আসীন একজন অফিসার, দায়িত্ব অনেক বেড়ে যায়।' ওই পুলিশকর্তাকে সাসপেন্ড করলে হবে না, বরখাস্ত করতে হবে, বলেছেন শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!
বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!
Ritabrata Banerjee : 'তৃণমূল পার্টিটা প্রায় উঠে যাওয়ার পথে', বহিষ্কৃত হয়ে ক্ষোভ উগরে দিলেন ঋতব্রত
'তৃণমূল পার্টিটা প্রায় উঠে যাওয়ার পথে', বহিষ্কৃত হয়ে ক্ষোভ উগরে দিলেন ঋতব্রত
Tapas Roy: 'তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে...', মন্ত্রী পদে শপথ নিয়ে কী বললেন তাপস রায় ?
'তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে...', মন্ত্রী পদে শপথ নিয়ে কী বললেন তাপস রায় ?
Kolkata Police: তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কর্মী
তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কর্মী

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget