এক্সপ্লোর

State vs Governor: রাজ্যের সঙ্গে সংঘাত চরমে, বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল, অ-বিজেপি রাজ্য তামিলনাড়ুতে

Tamil Nadu Assembly: মঙ্গলবার থেকে তামিলনাড়ু বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে।

চেন্নাই: রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত বড় আকার ধারণ করল তামিলনাড়ুতে। ক্ষুব্ধ হয়ে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল এন রবি। জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে এম কে স্ট্যালিনের DMK সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। বক্তৃতার সময় বার বার তাঁর মাইক বন্ধ করে দেওয়া হচ্ছিল বলে বিবৃতি দিয়েছে রাজ্যপালের দফতরও। যদিও পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভার ঐতিহ্যে আঘাত হানার অভিযোগ তুলেছে DMK. রাজ্যপালের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

মঙ্গলবার থেকে তামিলনাড়ু বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে। কিন্তু প্রথম দিনই রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাতের জেরে তিক্ত হয়ে উঠল পরিবেশ। আগের দুই অধিবেশনের মতো, আজও তামিলনাড়ু বিধানসভায়অধিবেশন শুরু হয় রাজ্যসঙ্গীত দিয়ে। এর পর রাজ্যপালের বক্তৃতা করার কথা ছিল। কিন্তু ক্ষোভ নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল এন রবি। জানান, বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। তাই রীতি মেনে ভাষণ দেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন তিনি।

এন রবি বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার পরই তাঁর দফতর থেকে বিবৃতি জারি করা হয়। অভিযোগ করা হয় যে, বার বার তাঁর মাইক্রোফোনটি সুইচড অফ করে দিচ্ছিল রাজ্যের সরকার। রাজ্যের তরফে যে বক্তৃতা লিখে দেওয়া হয়েছেল, তাতে গরমিল ছিল বিস্তর, ছিল বিভ্রান্তিকর তথ্য। মানুষের সমস্যার কথা কিছু লেখা ছিল না। বিনিয়োগ এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে যে ১২ লক্ষ কোটির উল্লেখ ছিল, তা নিয়ে বিশেষ ভাবে আপত্তি জানিয়েছে রাজ্যপালের দফতর।

এর পাল্টা জবাব দিতে দেরি করেনি DMK. খোদ স্ট্যালিন বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি জানান, বিধানসভার ১০০ বছরের সংস্কৃতির অপমান করেছেন রাজ্যপাল। এপ্রসঙ্গে DMK-র প্রতিষ্ঠাতা সিএল আন্নাদুরাইকে উদ্ধৃত করে করে বলেন, “ছাগলের দাড়ির কী প্রয়োজন…আর রাজ্যের কী প্রয়োজন রাজ্যপালকে?” রাজ্যপাল তাঁর দফতরকে কোনও ভাবেই অপমান করা হয়নি, বরং রাজ্যপাল নিজে তামিলবাসীকে সম্মান জানাতে ব্যর্থ বলেও মন্তব্য করেন স্ট্যালিন।

অ-বিজেপি রাজ্যগুলিতে নির্বাচিত সরকার এবং কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের মধ্যে সংঘাতের খবর নতুন কিছু নয়। রাজ্যের পাঠানো বিল গায়ের জোরে আটকে রেখেছেন বলে সুপ্রিম কোর্টে পর্যন্ত যায় DMK. চলতি বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। তার আগে ফের সংঘাত দেখে দিলয

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget