এক্সপ্লোর

Dalit Student: পিরিয়ডস চলছিল, ক্লাসের বাইরে বসেই পরীক্ষা দিতে হল দলিত ছাত্রীকে; নিন্দার ঝড় স্কুলকে ঘিরে

Tamil Nadu News: স্কুলের এই কাজকে অত্যন্ত ঘৃণ্য এবং নিকৃষ্ট বলে মনে করছেন অন্যান্য অভিভাবক, সক্রিয় কর্মী এবং সম্প্রদায়ের সদস্যরা। স্কুলের এই ধরনের আচরণ খুবই ক্ষতিকর এবং অসম্মানজনক।

তামিলনাড়ু:  তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার এক বেসরকারি স্কুলকে ঘিরে তীব্র নিন্দার ঝড়। মাসিক চলছিল বলে এক ১৩ বছরের ছাত্রীর সঙ্গে বৈষম্য করা হয়েছে পরীক্ষা চলাকালীন। তাঁকে ক্লাসরুমের বাইরে বসে পরীক্ষা (Dalit Student) দিতে বাধ্য করা হয়েছিল। সেঙ্গুট্টাইপলায়ম গ্রামের স্বামী চিদ্ভবানন্দ ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি স্কুলে ঘটেছে এই ঘটনা। অষ্টম শ্রেণির এই ছাত্রীকে (Tamil Nadu News) এই স্কুলে ৭ এপ্রিল ও ৯ এপ্রিলের বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পরীক্ষা দিতে বাধ্য করা হয় ক্লাসরুমের বাইরে বসে।

স্কুলের এই কাণ্ড প্রকাশ্যে এসেছে সেই ছাত্রীর মা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ করার পরে। এই বিবাদের ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আবেগঘন সেই ফুটেজে দেখা যাচ্ছে সেই ছাত্রীর মা স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছেন কেন তারা এমন বৈষম্যমূলক আচরণ করেছেন তাঁর মেয়ের সঙ্গে ? ৫ এপ্রিল সেই ছাত্রী তাঁর বয়ঃসন্ধিকালে উপনীত হয়েছে, আর সেই কারণে তাঁকে টানা দু'দিন ক্লাসরুমের বাইরে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে।

এই ভিডিয়ো ঘিরে জনরোষ তুঙ্গে উঠেছে। স্কুলের এই কাজকে অত্যন্ত ঘৃণ্য এবং নিকৃষ্ট বলে মনে করছেন অন্যান্য অভিভাবক, সক্রিয় কর্মী এবং সম্প্রদায়ের সদস্যরা। স্কুলের এই ধরনের আচরণ খুবই ক্ষতিকর এবং অসম্মানজনক। স্থানীয়রা এই বিষয়ে সাব কালেক্টরের কাছে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করেছেন বলে জানা গিয়েছে। সংবাদসূত্রে জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বক্তব্য জানতে চাইছেন স্থানীয় বাসিন্দারাও।

কোয়েম্বাটোরের জেলাশাসক পবনকুমার জি গিরিয়াপ্পানাভর জানিয়েছেন যে গ্রামীণ পুলিশ এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মাধ্যমিক স্কুলের ইনস্পেক্টরদের এই বিষয়ে রিপোর্ট দাবি করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন এই স্কুলের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে এবং স্কুল কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত হলে কঠোর পদক্ষেপ করা হবে।

একজন দলিত সমাজকর্মী জানিয়েছেন যে ৭ এপ্রিল পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পরে এই ঘটনা মাকে জানিয়েছিল সেই ছাত্রী। আর তা শুনে পরের দিন স্কুলে নিজেই যান তাঁর মা এবং দেখেন যে তাঁর মেয়েকে পরীক্ষার সময় ক্লাসরুমের বাইরে বসিয়ে রাখা হয়েছে। তিনি সমস্ত ঘটনাটি মোবাইলের ক্যামেরায় রেকর্ড করেন এবং সেই ভিডিয়ো সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে।

স্কুল ইনস্পেক্টরের রিপোর্ট পর্যালোচনা করার পরে তামিলনাড়ু শিক্ষাবিভাগ একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলেই আশা করা হচ্ছে। এলাকার তথা রাজ্যের সমস্ত স্কুলে ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে জাতিভেদ এবং ঋতুস্রাব নিয়ে সামাজিক 'স্টিগমা' দূর করার ব্যাপারে আলোচনা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
SSC Tainted Candidates : পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
Tiljala Fire Incident:'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির
'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget