এক্সপ্লোর

Tamilnadu remdesivir Crisis : গোপনে রেমডেসিভির মজুত ! গুন্ডা আইনে ব্যবস্থা নেবে তামিলনাড়ু

গোপনে অক্সিজন সিলিন্ডার, রেমডেসিভির মজুত করলে গুন্ডা আইনে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে কোভিডকালে কালোবাজারি রুখতে এমনই হুঁশিয়ারি দিল তামিলনাড়ু সরকার।

মাদুরাই : গোপনে অক্সিজন সিলিন্ডার, রেমডেসিভির মজুত করলে গুন্ডা আইনে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে কোভিডকালে কালোবাজারি রুখতে এমনই হুঁশিয়ারি দিল তামিলনাড়ু সরকার। 

তামিলনাড়ুর করোনা পরিস্থিতি বলছে, করোনা নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। নতুন করে রোগীদের চিন্তা বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। সম্প্রতি এমনই এক চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই ওষুধ নিয়ে জালিয়াতি চক্র ধরতে কড়া হুঁশিয়ারি দিয়েছে তামিলনাডু সরকার। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, কেউ অক্সিজেন বা রেমডেসিভির গোপনে মজুত রাখলে তার বিরুদ্ধে গুন্ডা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ক'দিন ধরেই রাজ্য সরকার পরিচালিত ওষুধের দোকানের পাশে বিশাল লাইন পড়ছে কোভিড রোগীর পরিবারের। বেশিরভাগের হাতেই কোভিডের ওষুধ রেমডিসিভিরের প্রেসক্রিপশন। বেসরকারি হাসপাতাল থেকে পাঠানো হচ্ছে এই রোগীদের। এরপরই ওষুধের কালোবাজারি রুখতে গুন্ডা আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলে রাজ্য সরকার।এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেন, ''সমাজবিরোধীরা রেমডিসিভির মজুত করে তা বেশি দামে কালোবাজারি করছে। এটা খুবই গুরুতর অপরাধ।''

রাজ্যের বর্তমান পরিস্থিতি বলছে, পর্যাপ্ত রেমডিসিভির রয়েছে রাজ্য সরকারি হাসপাতালগুলোতে। এমনকী ফ্রেশ স্টক আসার কথা রয়েছে রাজ্যে। যদিও কোভিড রোগীদের পরিবারের কথা ভেবে কিলপউক মেডিক্যাল কলেজে রিটেইল সেন্টার খোলে রাজ্য সরকার। মূলত, রেমডিসিভিরের আকাল ঘোচাতেই ২ সপ্তাহ আগে এই সেন্টার খোলা হয়। একটা সেন্টারে ভিড় বাড়তে থাকলে মাদুরাই, ত্রিচি সালেনে আরও রেমডিসিভিরের সেন্টার খোলে রাজ্য সরকার। কিলপউক মেডিক্যাল কলেজে রিটেইল সেন্টার ভিড় বাড়তে দেখে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় এই সেন্টার। কিন্তু শুক্রবার রাত থেকে সেখানেও ভিড় বাড়তে শুরু করেছে। 

এরই মধ্যে শুক্রবার রাজ্যে রেমডিসিভিরের কালোবাজারি ধরে ফেলে পুলিশ। বাংলাদেশ থেকে চোরাপথে তামিলনাড়ুতে ঢুকছিল এই ওষুধ। যা হায়দরাবাদের একটা ওষুধ কোম্পানির মাধ্যমে রাজ্যে আসছিল। সেই হানায় রেমডিসিভিরের ২০৫ টি ভায়াল উদ্ধার করে পুলিশ। সাধারণভাবে একজন রোগীর ৬টি ভায়াল প্রয়োজন হয়, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget