এক্সপ্লোর

করোনা কেড়ে নিল হিন্দু সংহতি প্রতিষ্ঠাতা তপন ঘোষকে

তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের করোনায় মৃত্যু হওয়ার পর তপনবাবু এ রাজ্যের দ্বিতীয় রাজনীতিক, যাঁকে কেড়ে নিল করোনা।

কলকাতা: প্রয়াত হলেন প্রখ্যাত হিন্দুত্ববাদী নেতা তপন ঘোষ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর করোনা চিকিৎসা চলছিল। গতকাল সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তপন ঘোষের বয়স হয়েছিল ৬৭। হিন্দু সংহতি প্রতিষ্ঠাতা তপনবাবু করোনা আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর দুই বোন রয়েছেন। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের করোনায় মৃত্যু হওয়ার পর তপনবাবু এ রাজ্যের দ্বিতীয় রাজনীতিক, যাঁকে কেড়ে নিল করোনা। প্রাক্তন আরএসএস স্বয়ংসেবক তপন ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত প্রমুখ। তাঁরা বলেছেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংঘবদ্ধ করার লড়াইয়ে তপনবাবু নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন, প্রেরণা জুগিয়েছেন হাজার হাজার মানুষকে। তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭৫-এ প্রচারক হিসেবে আরএসএসে যোগ দেন তপনবাবু। নীতিগত মতানৈক্যের জেরে ২০০৭-এ নিজেকে বিচ্ছিন্ন করে নেন সঙ্ঘ থেকে। আগুনে বক্তৃতা ও বিতর্কিত মন্তব্যের জন্য খ্যাত এই নেতা ২০০৮-এ তৈরি করেন হিন্দু সংহতি। মাত্র কয়েকশো সদস্য নিয়ে তৈরি এই সংগঠন তাঁর নেতৃত্বে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, শাখা খুলেছে অসম ও ঝাড়খণ্ডে। যদিও মতানৈক্যের ফলে ২০১৮-য় নিজের হাতে গড়া হিন্দু সংহতিও ত্যাগ করেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget