এক্সপ্লোর

Tarakeshwar Temple Reopen: করোনা বিধি মেনেই খুলছে তারকেশ্বরের গর্ভগৃহ

ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ মার্চ শিবরাত্রি। শিব চতুর্দশীর মাসখানেক আগে বুধবার থেকে ভক্তদের জন্য খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। করোনা আবহে, দীর্ঘদিন বন্ধ থাকার পর, মাস পাঁচেক আগে মন্দির খোলে। কিন্তু গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না পুণ্যার্থীদের।

সোমনাথ মিত্র, হুগলি: শিবরাত্রির একমাস আগে কাল থেকে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ভক্তরা ফুল, বেলপাতা, জল ঢালার অনুমতি পেলেও রয়েছে কিছু বিধিনিষেধ।

ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ মার্চ শিবরাত্রি। শিব চতুর্দশীর মাসখানেক আগে বুধবার থেকে ভক্তদের জন্য খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। করোনা আবহে, দীর্ঘদিন বন্ধ থাকার পর, মাস পাঁচেক আগে মন্দির খোলে। কিন্তু গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না পুণ্যার্থীদের। করোনা সংক্রমণ এখন অনেকটা কমে যাওয়ায়, ভক্তদের জন্য গর্ভগৃহে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ।

গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা আবহে জারি হয়েছে কিছু বিধিনিষেধ। যার মধ্য়ে আছে-

 

১. গর্ভগৃহে শুধুমাত্র ফুল, বেলপাতা, ও জল নিয়ে প্রবেশ করা যাবে।

 

২. জ্বালানো যাবে না ধূপ ও মোমবাতি।

 

৩. মন্দিরে প্রবেশের সময় মাস্ক পরা বাধ্যতামূলক।

 

৪. একেকবার ২০ জন করে গর্ভগৃহে ভক্তদের ঢোকানো হবে।

 

শিবরাত্রিতে ভিড় ভেঙে পড়ে এই শৈবতীর্থে। তার আগেই তারকেশ্বরের গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি দর্শনার্থীরা। মন্দিরের এক দর্শনার্থী তরুণ ভট্টাচার্য বলেন, আমরা অনেক দূর থেকে এসেছিলাম, বাইরে থেকে পুজো দিলাম, কাল থেকে খুলে যাবে খুব ভাল।

উল্লেখ্য, ভাইরাসের সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাসে বন্ধ হয় মন্দির। এই আবহে মাস চারেক বন্ধ থাকার পর জুন মাসে একদিনের জন্য খুলেছিল তারকেশ্বর মন্দির। সংক্রমণ বাড়তে থাকায় পরের দিনই বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। ৪ সেপ্টেম্বর মন্দির খোলে। কিন্তু ছিল একাধিক বিধি নিষেধ। মন্দির খুললেও ছিল না গর্ভগৃহে প্রবেশের অনুমতি। এবার পুরনো মেজাজে ফিরছে শৈবতীর্থ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 31 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget