এক্সপ্লোর

জম্মু-কাশ্মীর: বারামুল্লায় পাকড়াও জঙ্গি, শান্তি বজায় থাকলেও থমথমে উপত্যকা

কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও, উপত্যকায় প্রশাসন কঠোর ব্যবস্থা বজায় রাখার ফলে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি মোটের ওপর এখনও শান্তিপূর্ণ হয়েছে।

শ্রীনগর: নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের ক্রমবর্ধমান সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গের ঘটনার মধ্যেই উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় এক জঙ্গিকে হাতেনাতে পাকড়াও করল নিরাপত্তাবাহিনী। খবরে প্রকাশ, সোমবার রাত সওয়া দশটা নাগাদ দেলিনা গ্রামের কাছে জম্মু পুলিশ ও সেনার যৌথ ছাউনি লক্ষ্য করে একটি ট্রাক থেকে এলোপাথারি গুলিবর্ষণ শুরু হয়। পাল্টা জবাব দেয় বাহিনী। কিছুক্ষণের মধ্যেই ওই ট্রাকটি ঘিরে ফেলে এক জঙ্গিকে আটক করে বাহিনী। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে, আরেক জঙ্গি সেখান থেকে চম্পট দেয়। তাকে ধরার জন্য এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী। এদিকে, চলতি মাসের প্রথম দুসপ্তাহ কিছুটা কমালেও, শেষ অর্ধে নিয়ন্ত্রণরেখা জুড়ে যুদ্ধবিরতি চুক্তিভঙ্গের ব্যাপকতা লাগাতার বাড়িয়ে চলেছে পাকিস্তান। সোমবার, পুঞ্চ জেলার একাধিক জায়গায় বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করেছে পাক সেনা। তবে, ভারতের দিকে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। অন্যদিকে, কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও, উপত্যকায় প্রশাসন কঠোর ব্যবস্থা বজায় রাখার ফলে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি মোটের ওপর এখনও শান্তিপূর্ণ হয়েছে। যদিও, স্বাভাবিক জীবনযাত্রা এখনও শিকেয়। পরিস্থিতি এখনও থমথমে। জম্মু-কাশ্মীরের এই পরিস্থিতি এই নিয়ে ২৩ দিন পার করল। গত ৫ অগাস্ট রাজ্য থেকে ৩৭০ ধারা বিলোপ করার ঘোষণার সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই থেকে মোবাইল পরিষেবা ও ইন্টারনেট বন্ধ। ল্যান্ডলাইন কিছু জায়গায় চালু হয়েছে। শিক্ষা থেকে শুরু করে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কাজ শিকেয় উঠেছে। বেসরকারি স্কুলগুলি বন্ধ। সরকারি স্কুল খুললেও, পড়ুয়ার দেখা নেই। রাস্তা শুনশান। গুটিকয়েক লোক থাকলেও, পরিবহণ কার্যত উধাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISKCON : 'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?
'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?
Petrol Diesel Price : ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget