এক্সপ্লোর

Texas Flood: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস; মৃতের সংখ্যা বেড়ে ৪৯; এখনও খোঁজ মেলেনি ২৭ শিশুর !

Texas Flash Flood: শুক্রবার ভোরে কের কাউন্টিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, এর ফলে ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং কমপক্ষে ১৫ জন শিশুসহ ৪৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

Texas Flash Flood: আমেরিকার টেক্সাসে হড়পা বানে বড়সড় বিপর্যয়। ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৪৯ ছাড়িয়েছে। ভারতীয় সময় রবিবার সকাল পর্যন্ত জানা গিয়েছে বন্যায় ভেসে (Texas Flood) মারা গিয়েছেন প্রায় ৪৯ জন মানুষ এবং একইসঙ্গে ২৭ জন শিশুও এখন নিখোঁজ। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে জোরকদমে। এখন বেশ কিছু অঞ্চলে উদ্ধারকার্য অব্যাহত রয়েছে।

শুক্রবার ভোরে কের কাউন্টিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, এর ফলে ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং কমপক্ষে ১৫ জন শিশুসহ ৪৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কাউন্টির শেরিফ ল্যারি লেইথা এক সংবাদমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। কেরভিলের নগর ব্যবস্থাপক ডালটন রাইস জানিয়েছেন যে আরও ২৭ জন শিশুর এখনও কোনও খোঁজ (Texas Flood) মেলেনি। এদের বেশিরভাগই ক্যাম্প মিস্টিক থেকে এসেছিল যা গুয়াডালুপ নদীর তীরে অবস্থিত মেয়েদের জন্য একটি বেসরকারি খ্রিস্টান সামার ক্যাম্প। শিনহুয়া সংবাদসংস্থা জানিয়েছে যে এই ক্যাম্পে সাধারণত প্রতি বছর ৭৫০ জন করে শিশু থাকে।

রাইস জানিয়েছেন যে তারা সারাদিন ধরে এই শিশুদের উদ্ধারকার্য চালিয়েছেন। শত শত মানুষকে শিবিরগুলি থেকে উদ্ধার করা হচ্ছে। স্থানীয় টেলিভিশন সম্প্রচারক কাউন্টি বিচারক অ্যান্ডি ব্রাউনের মত প্রকাশ করে জানিয়েছেন ট্রাভিস কাউন্টিতে ৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার একটি এক্স হ্যান্ডলের পোস্টে (Texas Flood) মার্কিন সরকার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই পোস্টে তিনি লেখেন, 'টেক্সাসে বয়াবহ বন্যায় প্রাণহানির খবরে বিশেষত শিশুদের প্রাণহানির খবরে গভীরভাবে দুঃখিত। মার্কিন সরকার এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।'

শনিবার বিকেল পর্যন্ত বার্নেট কাউন্টিতে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। শেরিফের অফিসে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, আরও দুই জন নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবার বয়ান অনুসারে, শুক্রবার ভোরে মাত্র তিন ঘণ্টার মধ্যে কের কাউন্টির গুয়াডালুপ নদীর জলস্তর ৭.৫ ফুট থেকে বেড়ে হয়ে যায় ২৯.৫ ফুট যা রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্তর। টেক্সাসে এই বছর ইতিমধ্যেই বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে এবং বলাই বাহুল্য যে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে রেকর্ড সংখ্যক বন্যা দেখেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget