এক্সপ্লোর

Japan Volcano Eruption: বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে ? ৭ বছর ধরে ঘুমন্ত আগ্নেয়গিরিতে হল ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত; মহাপ্রলয় আসন্ন ?

Mount Shinmoedake volcano: স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটের সময় এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আর এই ঘটনার প্রেক্ষিতে জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সির পক্ষ থেকে ত্রিস্তরীয় সতর্কতা জারি হয়েছে।

টোকিও: মহাপ্রলয় কি আসন্ন ? জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে ছিল ৫ জুলাইয়ের মহাপ্রলয়ের কথা। এ কি তারই ইঙ্গিত ? আগেই জাপানের দক্ষিণ-পশ্চিমাংশে ভূমিকম্প হয়ে গিয়েছে। ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে জাপানের (Japan Volcano Eruption) একটি দ্বীপে, এবার হল ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত। ৭ বছর ধরে ঘুমিয়ে ছিল এই আগ্নেয়গিরি। আর গত বুধবার তা অগ্ন্যুৎপাত শুরু করেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। জাপানের কিউশু দ্বীপের কিরিশিমা পর্বতমালার অন্তর্গত মাউন্ট শিনমোয়েডেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। আকাশ (Baba Vanga Prediction) ঢেকে গিয়েছে ব্যাপক পুঞ্জীভূত ধোঁয়ায়।

স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটের সময় এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আর এই ঘটনার প্রেক্ষিতে জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সির পক্ষ থেকে ত্রিস্তরীয় সতর্কতা জারি করা হয়েছে। আগাম সতর্ক করে দেওয়া হয়েছে বাসিন্দাদের যে এই অগ্ন্যুৎপাতের ফলে জ্বলন্ত প্রস্তরখণ্ড উপর থেকে এসে পড়তে পারে, আগ্নেয়গিরির চারপাশে ২ মাইল এলাকা পর্যন্ত পাইরোক্লাস্টিক প্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে মাউন্ট শিনমোয়েডেক থেকে হওয়া অগ্ন্যুৎপাতের কারণে মিয়াজাকি এবং কাগোশিমা প্রফেকচারের কিছু অংশ ঘন ছাই আর ধোঁয়ায় ঢেকে গিয়েছে। জাপানি কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে নির্দেশ দিয়েছে, এমনকী পাহাড়ের কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বৃহস্পতিবার টোকারা দ্বীপপুঞ্জের উপকূলে ৫.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করার পরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে এই ঘটনা।

 

আর এই দুই ঘটনাতেই জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর সত্যতার ইঙ্গিত দিচ্ছে অনেকের মনে। জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী রিও তাতসুকি তাঁর বই 'দ্য ফিউচার আই স'তে ২০২৫ সালের ৫ জুলাই তারিখে এক পৃথিবীর বুকে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটার কথা উল্লেখ করেছিলেন। এটি ছিল তাঁর ভবিষ্যৎবাণী। যদিও শিল্পী তাঁর এই ভবিষ্যৎবাণীকে বারবার পড়ে বিশ্বাস করে নেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। এই পূর্বাভাস সমাজমাধ্যমে আগে থেকেই ছড়িয়ে পড়েছিল, এর ফলে জাপানে বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে হঠাৎ চাহিদায় ব্যাপক পতন এসেছে।

সরকার নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে

জেমএ ইতিমধ্যেই আগ্নেয়গিরির ক্রমবর্ধমান কার্যকলাপের লক্ষণ শনাক্ত করেছে এবং অগ্ন্যুৎপাতের প্রায় এক সপ্তাহ আগে ২৭ জুন ত্রিস্তরীয় সতর্কতা জারি করেছে। রিপোর্ট অনুসারে অগ্ন্যুৎপাতের ঠিক একদিন আগে অনুষ্ঠিত একটি সরকারি আগ্নেয়গিরি গবেষণা কমিটির সভায় বিজ্ঞানীরা পাহাড়ের নিচে ফুলে ওঠা এবং আগ্নেয়গিরির গ্যাস নির্গমনের লক্ষ্য করেছিলেন। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন যে ম্যাগমা অগ্ন্যুৎপাতের হুমকি উড়িয়ে দেওয়া যায় না।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget