এক্সপ্লোর

বচসার জেরে স্ত্রীকে খুন করে দেহ লোপাটের ছক, গ্রেফতার ৮৪ বছরের বৃদ্ধ

অভিযুক্তের নাম বালিরাম পাতিল। তিনি ডোমবিভালি পুর নিগমের উচ্চপদস্থ আধিকারিক রামাকান্ত পাতিলের বাবা। অভিযোগ, বালিরাম পাতিল ছুরি দিয়ে একাধিকবার তাঁর স্ত্রীকে আঘাত করেন।

মুম্বই: স্বামী-স্ত্রীর বচসা হয়ে উঠেছিল নিত্যদিনের ঘটনা। আর তাতেই মর্মান্তিক পরিণতি হল ৮০ বছর বয়সী মহিলার। বচসার জেরে স্ত্রীকে খুন করে বসলেন ৮৪ বছরের বৃদ্ধ। শুধু খুনই নয়, প্রমাণ লোপাটের জন্য স্ত্রীর দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। ঘটনা মহারাষ্ট্রের ডোমবিভালির। অভিযুক্তের নাম বালিরাম পাতিল। তিনি ডোমবিভালি পুর নিগমের উচ্চপদস্থ আধিকারিক রামাকান্ত পাতিলের বাবা। অভিযোগ, বালিরাম পাতিল ছুরি দিয়ে একাধিকবার তাঁর স্ত্রীকে আঘাত করেন। শেষমেশ, কুপিয়ে খুন করেন। শুধু তাই নয়, মৃতদেহ ঘরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। যাতে প্রমাণ লোপাট করা যায়। পুলিশ জানিয়েছে, রামাকান্তর স্ত্রী পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান বৃদ্ধ-বৃদ্ধার ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাত তিনি গিয়ে রামাকান্ততে ডাকেন। দুজনে ওই ঘরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন অভিযুক্ত বৃদ্ধ। ওই বৃদ্ধের সঙ্গে তাঁদের বচসাও হয়। এরপর তাঁদের ঘরে ঢুকতে দিতে বাধ্য হয় ওই বৃদ্ধকে। তাঁরা দেখতে পান মায়ের শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন। দেহের একাংশ পুড়েও গিয়েছে। ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছেন অভিযুক্ত বাবা। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই পরিবার। রামাকান্ত পুলিশকে জানিয়েছে, বাবা বালিরামের সঙ্গে মা পার্বতীর প্রতিদিন ঝামেলা লেগেই থাকত। কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাবে তা তাঁরা ভাবতেও পারেনি বলে জানিয়েছে পুলিশকে। মানপডা পুলিশ বালিরামকে গ্রেফতার করেছে। খুনের ঘটনা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। তিনি পুলিশকে জানিয়েছেন, বচসা হওয়ায় তিনি স্ত্রীকে খুন করেন। প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

সেরা শিরোনাম

গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
Weather Update: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
SIR News : সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, ৫ রাজ্য ও দিল্লির SIR প্রক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের...
সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, ৫ রাজ্য ও দিল্লির SIR প্রক্রিয়া নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের...
Bhutan Glacier Burst: নেপালের পর ভুটানেও হিমবাহ বিস্ফোরণ, পাহাড়ে হ্রদ ফেটে নামছে জলের স্রোত, কেন এই ঘটনা ঘটল? বিপদে পশ্চিমবঙ্গ?
নেপালের পর ভুটানেও হিমবাহ বিস্ফোরণ, পাহাড়ে হ্রদ ফেটে নামছে জলের স্রোত, কেন এই ঘটনা ঘটল? বিপদে পশ্চিমবঙ্গ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget