এক্সপ্লোর

ধোনির ম্যাচ জেতানোর কোনও ইচ্ছেই ছিল না, বিশ্বকাপের স্মৃতিচারণ করলেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস

তিনি লিখেছেন, ধোনি ব্যাট করতে আসেন যখন, তখন ভারতের দরকার ১১ ওভারে ১১২। যেভাবে তিনি খেলছিলেন তা বিস্ময়জনক। ৬ মারার থেকে তাঁর বেশি আগ্রহ ছিল সিঙ্গলস নিতে।

লন্ডন: ২০১৯ বিশ্বকাপ জেতার বিশেষ ইচ্ছে ছিল না মহেন্দ্র সিংহ ধোনির। তাঁর শুধু চেষ্টা, দলের রান রেট ভাল রাখার, শেষ মুহূর্তে লড়াই করে ম্যাচ বার করার নয়। বললেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ বিশ্বকাপে ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্য়ান্স কাটাছেঁড়া করেছেন তিনি। বেন একটি বই প্রকাশ করেছেন, নাম অন ফায়ার। তাতে গত বিশ্বকাপজয়ী ইংল্যান্ড টিমের সবকটি ম্যাচ বিশ্লেষণ করেছেন তিনি। বার্মিংহামে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বেন লিখেছেন, যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা ম্যাচটি খেলেছিলেন তাতে তিনি বেশ অবাক হন। বিশেষ করে এমএস ধোনির পারফরম্যান্স তাঁকে বিস্মিত করে। ম্যাচটি ৩১ রানে জিতেছিল ইংল্যান্ড। স্টোকসের বক্তব্য, ভারত অনায়াসে জিততে পারত, যদি ধোনি আর কয়েকটা বাউন্ডারি মারতেন। তিনি লিখেছেন, ধোনি ব্যাট করতে আসেন যখন, তখন ভারতের দরকার ১১ ওভারে ১১২। যেভাবে তিনি খেলছিলেন তা বিস্ময়জনক। ৬ মারার থেকে তাঁর বেশি আগ্রহ ছিল সিঙ্গলস নিতে। এমনকী যখন বারো বল বাকি, তখনও ভারত ম্যাচটা জিততে পারত। কিন্তু ধোনি বা তাঁর সঙ্গী কেদার যাদবের ম্যাচ জেতার তেমন বা আদৌ ইচ্ছেই ছিল না। জয় যদি একটুও নাগালে থাকে, তবে তো আপনার মরিয়া হয়ে শেষ চেষ্টা করার কথা। ৩১ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন সেদিন ধোনি। স্টোকস লিখেছেন, তাঁদের দলে একটা কথা প্রচলিত আছে, যে ধোনি বরাবর একরকম খেলে। যদি ভারত ম্যাচ জিততেও না পারে, তাহলেও চেষ্টা করে, ভারতের রানরেট মোটামুটি ভাল রাখার। ম্যাচ জেতার জন্য শেষ ওভার পর্যন্ত ক্রিজে থাকার চেষ্টা করে ও কিন্তু বিশেষ করে পছন্দ করে, টার্গেটের যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে যাওয়ার, ম্যাচ যদি হাত ফসকেও যায়। ওই ম্যাচে বিরাট আর রোহিতের মত অসাধারণ ব্যাটসম্যানও তেমন রান পাননি। ২৭ ওভারে মাত্র ১৩৮ করতে পারেন তাঁরা। এর জন্য দায়ী ইংল্যান্ডের দুই বোলার ক্রিস ওয়াকেস ও জোফ্রা আর্চারের অসাধারণ বোলিং। ইংল্যান্ড ম্যাচ হারের জন্য ঘুরিয়ে বিরাট-রোহিতকেই দায়ী করেছেন স্টোকস। বলেছেন, যেভাবে তাঁরা খেলছিলেন তা রহস্যময়। তাঁর কথায়, আমি জানি, আমরা ওই সময়টা দুর্দান্ত বল করেছি কিন্তু ওরা যেভাবে খেলছিল তা অদ্ভুত। ওদের জন্যই ম্যাচটায় অত পিছিয়ে যায় ভারত। আমাদের দলের ওপর চাপ বাড়ানোর চেষ্টাই করেনি ওরা। শুধু হাওয়ার সঙ্গে চলছিল, ফলে আমাদের পক্ষে কাজটা সহজ হয়ে যায়। স্টোকস লিখেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget