এক্সপ্লোর

Odisha Train Accident: ওড়িশা ট্রেন দুর্ঘটনার তদন্তে নয়া মোড়, গ্রেফতার তিন রেলকর্মী

Odisha Train Tragedy: ওড়িশার এই ভয়ানক ট্রেন দুর্ঘটনার পরই তদন্তের দায়িত্বভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির হাতে। এই দুর্ঘটনায় অপরাধমূল ষড়যন্ত্রের আঁচ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। 

Odisha Train Accident: ওড়িশার বালাসোরে হওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভারতীয় রেলের তিন কর্মীকে গ্রেফতার করেছে সিবিআই। অরুণ কুমার মহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার- এই তিন রেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং অপরাধমূলক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। সূত্রের খবর, এই তিন রেলকর্মীর কাজের জন্যই ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। বলা হচ্ছে, তাঁরা নাকি জানতেন যে তাঁদের কাজের বা গাফিলতির পরিণাম ভয়াবহ হতে পারে। ওড়িশার এই ভয়ানক ট্রেন দুর্ঘটনার পরই তদন্তের দায়িত্বভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির হাতে। এই দুর্ঘটনায় অপরাধমূল ষড়যন্ত্রের আঁচ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। 

সূত্রের খবর, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগনাল) অরুণ কুমার মহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে ওড়িশায় ঘটে যাওয়া তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা-কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই- এর তরফে খবর, ওই তিন কর্মীই জানতেন তাঁদের কাজের জন্য পরিণতি মারাত্মক হতে পারে। তবে এমন দুর্ঘটনা ঘটানো তাঁদের উদ্দেশ্য ছিল না কোনওভাবেই। তাই খুনের মামলা রুজু হয়নি এই তিন রেলকর্মীর বিরুদ্ধে। বরং তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ড (উদ্দেশ্য প্রণোদিত নয়)- এই ধারায় অভিযোগ আনা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) ওড়িশার ট্রেন দুর্ঘটনার তদন্তে সিগনালিং বিভাগের কর্মীদের কাজের ত্রুটিকেই কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, মেশিনের ত্রুটি, প্রযুক্তিগত খুঁত বা অন্তর্ঘাত এই দুর্ঘটনার জন্য দায়ী নয়। এই CRS কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছিলেন। অভিযোগ ছিল ওই ব্যক্তিরা পরিদর্শনের সময় যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেননি। বিশেষ করে তিনবছর আগে নিররাপত্তার কারণেই ডিজাইনের কিছু পরিবর্তন আনা হয়েছিল। সেই বিষয়ে পরিদর্শনে গিয়েই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেননি কয়েকজন আধিকারিক।

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

তিনটি ট্রেন পড়েছিল মর্মান্তিক দুর্ঘটনা কবলে। কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। গত দু'দশকে এরকম ভয়ানক রেল দুর্ঘটনার সাক্ষী থাকেনি ভারতবাসী। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা। ক্ষতিগ্রস্ত হয়েছিল বাকি দু'টি ট্রেনও। ওড়িশায় বালাসোরে বাহানাগা বাজারের কাছে ঘটেছিল এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কেন এমন ঘটনা ঘটল তার তদন্তেই নেমেছিল সিবিআই। এবার সেই তদন্তেই এল নতুন মোড়। গ্রেফতার হয়েছেন তিনজন রেলকর্মী। 

আরও পড়ুন- এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget