এক্সপ্লোর

Tirumala Tirupati Devasthanams: তিরুপতি মন্দিরের আকাশে বিমান-কপ্টার ওড়ানো যাবে না, পবিত্রতা নষ্টের আশঙ্কায় চিঠি কেন্দ্রকে

No Fly Zone: উপাসনা, মন্দির নির্মাণ এবং ধর্মীয় আচারানুষ্ঠানের যে বিধান রয়েছে আগম শাস্ত্রে, সেই নীতিকে সামনে রেখেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

অমরাবতী: মন্দিরের পবিত্রতা নষ্টের আশঙ্কায় কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি দেবস্থানমস (TTD)। মন্দির চত্বরকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করতে আবেদন জানালেন তিনি। কেন্দ্রীয় আকাশ পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জরাপুকে চিঠে দিয়েছেন তিরুমালা তিরুপতি কর্তৃপক্ষ। মন্দিরের পবিত্রতা রক্ষার্থেই এই দাবি বলে জানিয়েছেন তাঁরা। অর্থাৎ তিরুমালা তিরুপতি মন্দিরের আকাশে বিমান, হেলিকপ্টার, ড্রোন কিছুই ওড়ানো যাবে না বলে দাবি জানানো হয়েছে। তবে খাতা. কলমে ঘোষণা না হলেও, তিরুমালা তিরুপতি মন্দিরের উপর দিয়ে বিমান ওড়ানো এড়িয়ে যাওয়াই হয়। কিন্তু সেই নিয়ে লিখিত নির্দেশিকা চান মন্দির কর্তৃপক্ষ। (Tirumala Tirupati Devasthanams)

উপাসনা, মন্দির নির্মাণ এবং ধর্মীয় আচারানুষ্ঠানের যে বিধান রয়েছে আগম শাস্ত্রে, সেই নীতিকে সামনে রেখেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন মন্দির কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, তিরুমালা তিরুপতি মন্দির, যা বেঙ্কটেশ্বর মন্দির নামেও পরিচিত, সেটিকে ‘নো ফ্লাই জোনে’র অন্তর্ভুক্ত করতে হবে। আগম শাস্ত্রে মন্দিরের পবিত্রতা রক্ষার কথা বলা রয়েছে। এর সঙ্গে পুণ্যার্থীদের ভাবাবেগ এবং নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে। (No Fly Zone)

TTD চেয়ারম্যান বিআর নায়ডু জানিয়েছেন, তুলনামূলক কম উচ্চতা দিয়ে, সপ্তগিরি বা তিরুমালা পাহাড়ের উপর দিয়ে যে সব বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য উড়ন্ত যান উড়ে যায়, তাদের জন্য মন্দিরের বায়ুমণ্ডলের পবিত্রতা নষ্ট হচ্ছে। চিঠিতে লেখা হয়, ‘লক্ষ লক্ষ পুণ্যার্থীদের কাছে মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। প্রত্যেক বছর তাঁরা দর্শনে আসেন। সনাতনী আগম নীতি অনুযায়ী,  মন্দিরের পবিত্রতা সবকিছুর ঊর্ধ্বে। মন্দির চত্বরে কোনও রকম গোলমাল বাধলে মন্দিরের পরিবেশের পবিত্রতা নষ্ট হয়। আকাশপথে উড়ানও এর মধ্যে পড়ে। এতে আধ্যাত্মিক বাতাবরণ নষ্ট হয় বলেই বিশ্বাস’।

কোনও মন্দির বা সৌধ সংলগ্ন জায়গা বা অন্য কোনও এলাকাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার অর্থ, সেখানকার আকাশে সবরকম গতিবিধি নিষিদ্ধ। সংশ্লিষ্ট মন্দির অথবা সৌধ চত্বরের শান্তি যাতে নষ্ট না হয়, পুণ্যার্থীদের উপাসনায় যাতে কোনও রকম বিঘ্ন না ঘটে, তার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তিরুমালা তিরুপতি কর্তৃপক্ষ সেই যুক্তিকে সামনে রেখেই কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন। এ নিয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। 

বর্তমানে তাজমহল, দিল্লির রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, প্রতিরক্ষা কেন্দ্রগুলি, মুম্বইয়ের টাওয়ার অফ সাইলেন্স, মথুরার তৈল শোধনাগার, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র, অমৃতসরের স্বর্ণমন্দির, কেরলের পদ্মনাভস্বামী মন্দির, শ্রীহরিকোটার মহাকাশ গবেষণা কেন্দ্র ‘নো ফ্লাই জোনে’র মধ্যে পড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget