এক্সপ্লোর

Titanic Expedition : টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাবেন ? ফের বিজ্ঞাপন দিল ওশানগেট

Titanic Shipwreck Expedition : আটলান্টিক মহাসাগরের ১২ হাজার ৫০০ ফুট গভীরে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। সম্প্রতি সেই অভিশপ্ত টাইটানিক দর্শনে যায় 'টাইটান সাবমার্সিবল'

নয়া দিল্লি : টাইটানিকের পরিণতিই হয়েছে টাইটান-এর ! দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। কিন্তু, তাতেও হেলদোল নেই ওশানগেট-এর। নতুন করে টাইটানিক দর্শন-এর ব্যবস্থা করেই ফের 'ভেসে উঠতে' চাইছে সংস্থা (অনিশ্চয়তার মুখে সংস্থার ভবিষ্যৎ)। অন্তত, ওশানগেটে-এর নতুন বিজ্ঞাপন সেই জল্পনাই উস্কে দিচ্ছে। আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর উদ্যোগ নিয়েছে তারা। ওশানগেটের ওয়েবসাইটে চোখ বোলালেই তা স্পষ্ট হয়ে যাবে।

ওয়েবসাইটের বিজ্ঞাপন অনুযায়ী, পরের বছরেই সমুদ্রের তলদেশে ফের উৎসুকদের নিয়ে 'ডুব' দিতে চাইছে ওশানগেটের 'বাহন'। ১২ থেকে ২০ জুনের মধ্যে একবার দর্শনের ব্যবস্থা করা হবে। পরেরটা ২১ থেকে ২৯ জুনের মধ্যে। যার জন্য গ্যাঁটের খরচ করতে হবে ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। এই খরচের মধ্যে ধরে নেওয়া হচ্ছে- ডুবোজাহাজে করে সমুদ্রের নিচে যাওয়া, থাকার জায়গা, সমস্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিযানের সরঞ্জাম এবং জাহাজে থাকাকালীন সমস্ত খাবার-দাবার।  

অভিযানের প্রথম দিনেই, যাত্রীদের নিয়ে সেন্ট জন শহরের সমুদ্র তীরবর্তী এলাকায় পৌঁছে যাবে ওশানগেট। সেখানেই দেখা হয়ে যাবে জাহাজের ক্রু মেম্বারদের সঙ্গে। এরপর নির্ধারিত যান-এ চাপিয়ে RMC টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। ৪০০ নটিক্যাল মাইল দূরে থাকা জাহাজের ধ্বংসাবশেষের দিকে রওনা দেওয়ার সাথে সাথে যাত্রীরাও জাহাজ-জীবনের সঙ্গে পরিচিত হয়ে উঠবেন।

খবর অনুযায়ী, সংস্থার সিইও স্টকটন রাশ, ব্রিটিশ আরবপতি হামিশ হার্ডিং, ফরাসি ডাইভিং এক্সপার্ট পল হেনরি নারগোলেট ও পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তাঁর কিশোর-পুত্র সুলেমান টাইনটানিকে ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে বিস্ফোরণে মারা যাওয়ার পর থেকে অনির্দিষ্টকালের জন্য অভিযান বন্ধ করে দেয় ওশানগেট। Independent-এর খবর অনুযায়ী, 'টাইটান সাবমার্সিবল'-এর ধ্বংসাবশেষের যখন খোঁজ চলছিল, সেই সময়ই কোম্পানির তরফে সাব পাইলট পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। যদিও এনিয়ে তীব্র সমালোচনার মুখে সেই বিজ্ঞপ্তি সরিয়ে নেওয়া হয় ওশানগেটের তরফে।

আটলান্টিক মহাসাগরের ১২ হাজার ৫০০ ফুট গভীরে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। সম্প্রতি সেই অভিশপ্ত টাইটানিক দর্শনে যায় 'টাইটান সাবমার্সিবল' নামে একটি ডুবোজাহাজ। যার দৈর্ঘ্য ২২ ফুট। ওজন ১০ হাজার ৪৩২ কেজি। কিন্তু, টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শনে বেরিয়ে আটলান্টিক মহাসাগরের নীচে 'সলিল সমাধি' হন পাঁচ জন। আটলান্টিক থেকে তোলা হয় ডুবোজাহাজ 'টাইটান সাবমার্সিবল'-এর ধ্বংসাবশেষ (Titan Submersible)। এখনও সেই ঘটনার রেশ পুরো কাটেনি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget