এক্সপ্লোর

Abhishek Banerjee Exclusive: কাটমানি আসলে কী…ব্যাখ্যা করলেন অভিষেক, বোঝালেন ‘বাংলা মডেল’ও

Abhishek Banerjee Interview: এবিপি নিউজের প্রতিনিধি মনোজ্ঞা লোইওয়ালের সঙ্গে কথোপকথনে কাটমানির প্রসঙ্গ উঠে আসে। এই কাটমানি আসলে কী, প্রশ্ন করা হয় অভিষেককে।

নয়াদিল্লি: কাটমানি বিতর্কে উত্তপ্ত ছিল ২০২১-এর বিধানসভা নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগেও নতুন করে ফিরছে অভিযোগ। দলে থেকে ঠিকেদারি চলবে না বলে হলদিয়ার সভায় বলতে শোনা গিয়েছিল তাঁকে। আরও একবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবিপি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে । 

এবিপি নিউজের প্রতিনিধি মনোজ্ঞা লোইওয়ালের সঙ্গে কথোপকথনে কাটমানির প্রসঙ্গ উঠে আসে। এই কাটমানি (Cut-Money) আসলে কী, প্রশ্ন করা হয় অভিষেককে। জবাবে তিনি বলেন, "কাটমানির অভিযোগ তুলছেন যাঁরা, তাঁরাই ভাল ব্যাখ্যা করতে পারবেন। ওঁদের সঙ্গে সব তদন্তকারী সংস্থাগুলি রয়েছে। অভিযোগ প্রমাণ করে দেখান ওঁরা! কেউ যুক্ত থাকলে, সোজা জেলে ঢুকিয়ে দিন। উপর থেকে নিচে পর্যন্ত, জেলে ভরে দিন!" তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে ধমকানো-চমকানোর অভিযোগ করেন বিরোধীরা। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে অভিষেক বলেন, "ইডি-সিবিআই-এর চেয়ে বেশি ভয় দেখানো, হুমকির কাজ বাংলার পুলিশ করে থাকে বলে যদি দাবি করেন ওঁরা, তাহলে বলব, এটাই বাংলার মডেল, গোটা দেশের এই মডেল অনুসরণ করা উচিত।"

নিয়োগ থেকে কয়লা, গরুপাচার দুর্নীতি নিয়ে গত কয়েক মাস ধরে উত্তাল বাংলার রাজনীতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। এত টাকার নয়ছয়, অথচ কিছুই জানতে পারল না তৃণমূল, নাকি তাদের বুঝতে দেরি হয়েছিল, প্রশ্ন করা হয় অভিষেককে। তাতেো অকপট জবাব দেন অভিষেক। বলেন, "বিজেপি-ও ধোয়া তুলসিপাতা নয়। মানছি আমি। দলের কিছু লোকের কাজে দলের সমর্থন নেই। প্রকাশ্যে সে কথা বলেছি একাধিক বার। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছেন, আমি নিজেও বলেছি। অন্যায় করলে অবশ্যই সাজা হওয়া দরকার। তবে আমার মনে হয়, তৃণমূলই একমাত্র দল, ধরা পড়লে হয় সাসপেন্ড  করেছে, নয় সরিয়ে গিয়েছে পদ থেকে, জেলে আছেন অনেকে। মামলা বিচারাধীন। আইন আইনের পথেই চলবে।" (BJP)

আরও পড়ুন: Abhishek Banerjee Exclusive: তিনিই মমতার উত্তরাধিকারী, আগামীর মুখ্যমন্ত্রী! একান্ত সাক্ষাৎকারে জবাব দিলেন অভিষেক

দুর্নীতির অভিযোগ নিয়ে যেমন কড়া অবস্থানের কথা জানিয়েছেন, তেমনই বিজেপি-কেও তীব্র কটাক্ষ করেন অভিষেক। তৃণমূলে থাকাকালীন যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, বিজেপি-তে গিয়ে কোন মন্ত্রবলে তাঁরা ধোয়া তুলসি পাতা হয়ে গেলেন প্রশ্ন তোলেন। অভিষেকের বক্তব্য, "অপরাধ করে বিজেপি-তে গেলেই সব ধোয়া তুলসিপাতা, মোমের পুতুল হয়ে যায়। ওয়াশিং মেশিন বিজেপি, সেখানে সব নোংরা ধুয়ে যায়। যে সব নেতাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে, হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন নেতা, সে ঘুষ হোক বা অনুদানের টাকা, মানুষ তে দেখেছেন! আজ বিজেপি-তে গিয়ে ওই নেতা পরিষ্কার! অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কত অভিযোগ, কিন্তু বিজেপি-তে গিয়ে শুদ্ধ হয়ে গিয়েছেন। একসময় মুকুল রায়ের বিরুদ্ধেও বলা হত। তিনি যতদিন বিজেপি-তে ছিলেন, পরিষ্কার ছিলেন, এখন ফের তৃণমূলে এসেছেন বলে আক্রমণ শুরু হয়েছে।"

তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারী লাগাতার প্রায়শই তীব্র আক্রমণ করেন অভিষেককে। কিন্তু সচরাচর তাঁকে নিয়ে মুখ খুলতে শোনা যায় না অভিষেক। এ ক্ষেত্রে যদিও কোনও রাখঢাক করেননি অভিষেক। বলেন, "শুভেন্দু অধিকারী বিজেপি-তে গিয়েছেন বলে পরিষ্কার! ইডি তাঁকে ডাকে না। সব দলেই দুর্নীতির উপাদান রয়েছে বলে মানি আমি। সমাজ পুরোপুরি, ১০০ শতাংশ সৎ হবে বলে আমরা চাইতেই পারি। কিন্তু তা হয় না, সে দুর্ভাগ্যজনকই হোক বা অনুশোচনামূলক। সবার বিরুদ্ধেই পদক্ষেপ করা উচিত।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget