এক্সপ্লোর

TMC on Tushar Mehta : "বিজেপির হয়ে নয়, নিরপেক্ষভাবে কাজ করুন", তুষারকে তোপ ডেরেক-কুণালের

সলিসিটর জেনারেল তুষার মেহতার বিরুদ্ধে ফের সুর চড়ালেন তৃণমূল নেতৃত্ব।


কলকাতা : সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণের দাবিতে আগামীকালই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তার আগেও ফের একবার তুষার মেহতার বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। ট্যুইটারের জোড়া ফলায় বিদ্ধ করল সলিসিটর জেনারেলকে।

ট্যুইটারে তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন লিখেছেন, "সরকারি আইনজীবী অভিযুক্তকে পরামর্শ দিতে পারেন না। নিরপেক্ষভাবে কাজ করুন, বিজেপির হয়ে কাজ করবেন না।"

অন্যদিকে তুষার মেহতাকে নিশানা করে কুণাল ঘোষ লিখেছেন, "ভালো করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না। আর, নারদকাণ্ডে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দুর আপনার বাড়ি যাওয়াটাই কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানোর চেষ্টা নয় ? সেক্ষেত্রে ও গ্রেফতার হবে না কেন।" প্রশ্ন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন সাংসদ। নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন ? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে দেওয়া  চিঠিতে তিন তৃণমূল সাংসদ লিখেছিলেন, ‘নারদ স্টিং-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল। তার তদন্ত করছে সিবিআই এবং ইডি। তুষার মেহতা সেই মামলায় সিবিআইয়ের হয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে সওয়াল করছেন। সিবিআই ও ইডি সারদা মামলার তদন্ত করছে। সুদীপ্ত সেন মূল অভিযুক্ত। যিনি একাধিকবার চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সারদা-মামলাতেও সিবিআইকে পরামর্শ দেওয়ার পাশাপাশি মামলা লড়েছেন তুষার মেহতা। শুভেন্দু অধিকারী যে মামলায় অভিযুক্ত, তাতে সলিসিটার জেনারেলের অফিসকে ব্যবহার করে, মামলার ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যেই, বৈঠকের আয়োজন হয়েছিল, এমন আশঙ্কার যথেষ্ট কারণ আছে। তাই স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে তুষার মেহতাকে তাঁর পদ থেকে সরাতে পদক্ষেপ নিন প্রধানমন্ত্রী।’

সলিসিটর জেনারেল অবশ্য শুক্রবার শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, ‘না জানিয়ে আমার বাড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমার দফতরের কর্মীরা শুভেন্দু অধিকারীকে অপেক্ষা করতে বলেন। আমার অন্য বৈঠকের পর আমার দফতরের কর্মীরা তাঁকে জানান যে আমি তাঁর সঙ্গে দেখা করতে পারব না। আমার সঙ্গে সাক্ষাতের জন্য জোরাজুরি না করেই তিনি চলে যান। সুতরাং শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সাক্ষাতের প্রশ্নই ওঠে না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget