এক্সপ্লোর

Assam-Mizoram Clash: "সবার নজর এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে", অসম-মিজোরাম সংঘর্ষ ইস্যুতে শাহের "যোগ্যতা" নিয়ে প্রশ্ন ডেরেকের

অসম-মিজোরাম সীমান্তে সংঘর্ষ নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন।

নয়া দিল্লি : অসম-মিজোরাম সীমান্তে সংঘর্ষ নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন। তিনি বলেন, "সবার নজর এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে। কারণ, দিনকয়েক আগেই তিনি উত্তর-পূর্বে গিয়েছিলেন। একদিনে তাঁর অযোগ্যতা প্রকাশ্যে চলে এসেছে।"

এর পাশাপাশি তিনি অসম-মিজোরাম সীমানা সংঘর্ষ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটও রি-ট্যুইট করেন। অভিষেক ট্যুইটারে লিখেছেন, অসম-মিজোরাম সীমানায় হিংসার ঘটনায় স্তম্ভিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। কেন্দ্রে বিজেপি সরকারের চোখের সামনে এই ধরনের ঘটনা গণতন্ত্রের মূলেই আঘাত করে।

সংঘর্ষের জেরে গতকালই উত্তপ্ত হয়ে ওঠে অসম-মিজোরাম সীমানা অঞ্চল। মৃত্যু হয় অসম পুলিশের ছয় জওয়ানের। উত্তেজনা ছড়ায় অসম-মিজোরাম সীমানার ভাইরেনতে। যা নিয়ে বিবাদে জড়িয়েছেন দুই পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে অমিত শাহের হস্তক্ষেপও দাবি করেন তাঁরা। 

সীমানা নিয়ে বিবাদ দীর্ঘদিনের। আর তা নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল অসম-মিজোরাম সীমানা এলাকা কোলাশিবের ভাইরেনতে। ঝরল রক্ত-ও। মৃত্যু হল অসম পুলিশের ছয় জওয়ানের। আর এই ঘটনা ঘিরে বিবাদে জড়িয়েছে মিজোরাম ও অসম সরকার। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইটে দাবি করেছেন,কোলাশিবের পুলিশ সুপার যখন CRPF ক্যাম্পে অসম পুলিশের সঙ্গে আলোচনা করছিলেন, তখন অসম পুলিশ গুলি চালায়, টিয়ার গ্যাসের গ্রেনেডও ছোড়ে। জবাবে গুলি চালায় মিজোরাম পুলিশ। শনিবারই, শিলংয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই, মিজোরাম পুলিশের তরফে দাবি করা হয়, রবিবার মিজোরামের ভাইরেনতে-তে ছ’টি কৃষকদের কুঁড়েঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন থেকেই উত্তপ্ত অসম-মিজোরাম সীমানার পরিস্থিতি। 

এদিকে ট্যুইটারে বিবাদে জড়িয়েছেন দুই পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী। দু’জনই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন। বিজেপি ও তার জোট সঙ্গী মিজো ন্যাশনাল ফ্রন্টের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ট্যুইটে এই ভিডিও পোস্ট করে বলেন, অমিত শাহজি, দয়া করে এই বিষয়টি দেখুন। এটা অবিলম্বে থামাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget