এক্সপ্লোর

Kalyan on Rajib Banerjee : রাজীব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, কুণাল-সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক কল্যাণ

রাজীব-কুণাল সাক্ষাৎকার নিয়ে ফের সুর চড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : এবার কি রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'ঘর ওয়াপসি' ? তৃণমূলে মুকুল রায় ফিরে আসার পর এবার এই জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। গত শনিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে 'সৌজন্য সাক্ষাতের' পর এই জল্পনা আরও উস্কে গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। যদিও ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে রাজীবের ভূমিকা ভালভাবে নেননি তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের সঙ্গে দেখা করার পর এনিয়ে সরব হলেন কল্যাণ। আজ তিনি বলেন, "রাজীব বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। রাতের বেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের ছেলেকে গ্রেফতার করিয়েছিলেন তিনি। কুণালের কাছে যাওয়া মানেই গঙ্গা জলে পরিশুদ্ধ হয়ে যাওয়া নয়। "

যদিও এই সাক্ষাৎকার নিয়ে কুণাল জানিয়েছেন, "রাজীব বহুদিনের পূর্ব পরিচিত। সৌজন্যমূলক বৈঠক হয়েছে, গল্প হচ্ছিল পুরানো। এইটুকুই। বৈঠককে কেন্দ্র করে কোনও অনুমান করবেন না। কোনও ব্যক্তির ফেরা বা না ফেরা পুরো দস্তুর নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর।"

অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এটা নিছক একটা সৌজন্য সাক্ষাৎ। তার বাইরে কিছু না। কোনও রাজনৈতিক কথা হয়নি।"

এনিয়ে গতকালই একদফা সুর চড়িয়েছিলেন কল্যাণ। বলেছিলেন, "গত পাঁচ-ছয় মাস ধরে কখনও সৌজন্যমূলক সাক্ষাৎ দেখা যায়নি। গতকাল(শুক্রবার) মুকুল রায় এসেছেন। তার পর আজ(শনিবার) সৌজন্যমূলক সাক্ষাৎ। কুণাল ঘোষ আর রাজীব বন্দ্যোপাধ্যায়-এঁরা দুজনেই কি শুধু বুদ্ধিমান লোক ? আমরা কি শুধু গরু-ছাগল ? কিছুই বুঝি না !" এরপর আজ ফের সুর চড়ান কল্যাণ।  

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। যদিও ভোটে ভরাডুবি হয় তাঁর। এই পরিস্থিতিতে রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই কখনও নাম করে, কখনও নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়তে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget