এক্সপ্লোর

Soumitra Khan on Separate State : পৃথক রাজ্যের দাবি, এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের

এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।

আলিপুরদুয়ার : পৃথক রাজ্যের দাবি তোলায় এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে। আলিপুরদুয়ারে তৃণমূল যুবর সভাপতি প্রসেনজিৎ কর সৌমিত্র খাঁর পাশাপাশি জন বার্লার বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপির দুই সাংসদ ফেসবুক-টিভিতে বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন। এই সমস্ত বিবৃতি মানুষকে বিভ্রান্ত করছে। বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে। তার প্রতিবাদেই আজ আলিপুরদুয়ার থানায় বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

এর পাশাপাশি আগামী দিনে সমস্ত থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হবে বলেও জানানো হয়েছে। প্রত্যেক জেলায় আন্দোলন শুরু করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রসেনজিতের অভিযোগ, দিল্লির নেতারা উস্কানি দিচ্ছেন। তার জন্যই বাংলার নেতারা বাংলা ভাগের চক্রান্ত করছেন।

এলাকার মানুষের উন্নয়ন ও চাকরির জন্য পৃথক জঙ্গলমহল রাজ্যের প্রয়োজন। বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে ১৮০৩-১৮৩২ সাল পর্যন্ত যে পৃথক জঙ্গলমহল জেলা ছিল, সেটিকেই আলাদা রাজ্য করা হোক বলে দাবি জানিয়েছেন সৌমিত্র। তিনি বলেছেন, “নিজেদের বাঁচাতে এবং বাংলার মানুষের চাকরির জন্য, উন্নয়নের জন্য আমরা জঙ্গলমহল রাজ্যের দাবি তুলতেই পারি। এটা কোনও রাজ্যের বিরুদ্ধে নয়। মণিপুর-মিজোরাম আছে, তারা ডেভেলপমেন্ট করছে।’’  

অন্যদিকে পশ্চিমবঙ্গকে ভেঙে উত্তরবঙ্গের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তিনি বলেন, ২ তারিখের পর যে সন্ত্রাস হয়েছে, তারপর এখান থেকে আওয়াজ উঠেছে যে নর্থবেঙ্গল আলাদা হলে আমরা সুরক্ষিত থাকব। আলাদা রাজ্য হলেও ভাল, কেন্দ্রশাসিত অঞ্চল হলেও ভাল। 

এদিকে বিজেপির দুই সাংসদের দাবি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "উত্তরবঙ্গ উত্তরবঙ্গ করে যে আওয়াজ ওঠানো হয়েছে তার পিছনে সূক্ষ রাজনীতির চাল আছে।"

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, দায়িত্ব জ্ঞানহীন প্রচারমুখী মন্তব্য। ঝাড়গ্রাম সহ যে জেলার নাম সৌমিত্র খাঁ বললেন সেখানে গোহারা হয়েছে বিজেপি। এটা বিজেপির গেম প্ল্যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
Vande Mataram : ‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?
Vande Mataram : ‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget