এক্সপ্লোর

Tornado in odisha: ওড়িশার চিল্কা হ্রদে টর্নেডোর হানা, চোখের সামনে আকাশ ছুঁল জলস্তম্ভ, ভিডিও ভাইরাল

Tornado Hits Chilika Lake: শুক্রবার ওড়িশার চিল্কা হ্রদে এমনই ঘটনার সাক্ষী হলেন পর্যটক থেকে স্থানীয় মানুষজন।

ভুবনেশ্বর: মনোরম দৃশ্য উপভোগ করতে গিয়ে হতবাক সকলে। দেখা গেল, হ্রদ থেকে ঘূর্ণায়মান জলস্তম্ভ উঠে গিয়েছে আকাশে। কী ঘটছে, কেন ঘটছে, প্রথমে বুঝতে পারেননি কেউই। চোখের সামনে ওই অদ্ভুত দৃশ্য দেখে থমকে গিয়েছিলেন সকলে। আসল ঘটনা যখন জানলেন, পড়িমড়ি করে যে যেদিকে পারলেন ছুটলেন। জানা গেল, কোনও অদ্ভুত ঘটনা নয়, টর্নেডো নেমে এসেছে। (Tornado in odisha)

শুক্রবার ওড়িশার চিল্কা হ্রদে এমনই ঘটনার সাক্ষী হলেন পর্যটক থেকে স্থানীয় মানুষজন। চিল্কা হ্রদের দ্বীপের উপর অবস্থিত কালিজাই মন্দিরে এদিন ভিড় করেন পর্যটক থেকে স্থানীয় মানুষজন। সেই সময় মন্দিরের দক্ষিণ-পশ্চিম দিক থেকে চিল্কা হ্রদের উপর ঘূর্ণায়মান একটি রেখা চোখে পড়ে সকলের। তালগাছ যেমন মাথা তুলে দাঁড়িয়ে থাকে, সেভাই একটু বেঁকে হ্রদ থেকে আকাশে গিয়ে ঠেকতে দেখা যায় ঘূর্ণায়মান জলস্তম্ভটিকে। (Tornado Hits Chilika Lake)

চোখের সামনে ওই দৃশ্য দেখে প্রথমে কেউই বুঝতে পারেননি কী ঘটছে। মোবাইল ফোনের ক্য়ামেরায় ওই দৃশ্য বন্দি করেন অনেকে। পরে বোঝা যায়, সেটি আসলে টর্নেডো। টর্নেডোর কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। কিছু ক্ষণ পরই টর্নেডো মিলিয়ে যায় বলে খবর। তবে যে টুকু সময় স্থায়ী হয়েছিল, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে।

স্থানীয়রা ওই টর্নেডোকে ‘হাতির শূঁড়’ বলে উল্লেখ করছেন। গ্রীষ্ম বা বসন্ত কালে বিকেলের দিকে বায়ুমণ্ডলে চাপের তারতম্য ঘটলে টর্নেডো দেখা দেয়। উষ্ণ ও আর্দ্র বাতাসের সঙ্গে ঠান্ডা ও শুষ্ক বাতাসের সংঘর্ষ বাধে। টর্নেডো সবচেয়ে বিধ্বংসী ঝড় হিসেবেও গণ্য হয়। গোটা এলাকা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে টর্নেডোর। তবে চিলকা হ্রদের উপর টর্নেডোটি কয়েক মিনিটই স্থায়ী হয়েছিল।

ওড়িশার আবহাওয়া দফতরের আধিকারিক বিশ্বজিৎ সাহু চিল্কা হ্রদে টর্নেডো সৃষ্টি হওয়ার কথা মেনে নিয়েছেন। তিনি টর্নেডোটিকে Waterspout বলে উল্লেখ করেছেন, অর্থাৎ জলস্তম্ভ, যা বিরাট জলাশয়ের উপর সৃষ্টি হয়। স্থলভাগের উপর তৈরি সাধারণ টর্নেডোর তুলনায় দুর্বল হয় জলস্তম্ভ। বাতাস এবং কুয়াশা মিশে তৈরি হয় জলস্তম্ভ। তবে সাধারণত আমেরিকা,কানাডায় এমন জলস্তম্ভ দেখা যায় বলে মত তাঁর। 

সংবাদমাধ্যমে বিশ্বজিৎ সাহু বলেন, “ভারতে এমন ঘটনা বিরল। সাম্প্রতিক কালে বঙ্গোপসাগরে, বিশেষ করে বঙ্গোপসাগরের পশ্চিমে এমন কয়েকটি জলস্তম্ভ দেখা গিয়েছে। সচরাচর এমন ঘটনা ঘটে না।” তবে চিল্কা হ্রদে আগেও এমন ঘটেছে কয়েক বার। ২০১৮ এবং ২০১৯ সালে সেখানে জলস্তম্ভ দেখা গিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget