এক্সপ্লোর

করোনা আবহে আক্রান্তদের পাশে খড়গপুরের টোটো চালক

অ্যাম্বুল্যান্স-সঙ্কট ঘোচাতে বছর আটত্রিশের ওই টোটো চালক এগিয়ে এসেছেন। তাঁর টোটোতে করেই করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি।

খড়গপুর: করোনা আবহে বাড়ছে অ্যাম্বুল্যান্সের চাহিদা। এবার সেই সঙ্কট মেটাতে এগিয়ে এলেন খড়গপুরের এক টোটো চালক। সহযোগিতার হাত বাড়াল স্থানীয় ক্লাবও। খড়গপুরের গুরুদোয়ারা এলাকার বাসিন্দা টি গিরি পেশায় টোটো চালক। অ্যাম্বুল্যান্স-সঙ্কট ঘোচাতে বছর আটত্রিশের ওই টোটো চালক এগিয়ে এসেছেন। তাঁর টোটোতে করেই করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। আর্থিকভাবে দুর্বল রোগীদের বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন ওই টোটো চালক। স্থানীয় ক্লাবের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে পিপিই কিট, মাস্ক ও স্যানিটাইজার। টোটোকে অ্যাম্বুল্যান্স বানিয়ে করোনা আবহে জরুরি পরিষেবা দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খড়গপুর মহকুমা হাসপাতালে সুপার। 

পৃথিবীর গভীর অসুখ। সঙ্কটকালেও ভুরিভুরি অমানবিকতার অভিযোগ। কোথাও জীবনদায়ী ওষুধ তো কোথাও মৃতদেহ সত্কারের জন্য গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে করোনায় মৃতের স্রোত। এসবের মাঝেই এই জরাগ্রস্ত পৃথিবীর বুকে যেন মানবিকতার রূপোলি রেখা  এঁকেদিলেন খড়গপুরের এই টোটোচালক। সংক্রমণের আতঙ্কে যখন প্রিয়জনকেই দূরে ঠেলে দিচ্ছে মানুষ। তখন এগিয়ে এলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বাসিন্দা টি গিরি। পেশায় টোটোচালক। করোনা আক্রান্তদের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন তিনি। নিজের টোটোতে করেই করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টোটো চালক টি গিরি বলেন,পরিবারের অথবা বাইরের মানুষ করোনা হলে তাকে কেউ স্পর্শ করে না। আজকের সময় কোন গাড়িওয়ালা পজেটিভ পেশেন্টদের স্পর্শ করতে ভয় করছে।গরিব মানুষদের জন্য টোটো ভাড়া নেব না। যাদের আমাকে টাকা দেওয়ার সামর্থ থাকবে তাদের থেকে নেবো। এখনো পর্যন্ত অনেকগুলো করোনা পেশেন্টদের হাসপাতালে নিয়ে গেছি। ভয় কেন পাব, কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। যদি আমার পরিবারের কারো হয় তখন তাকে আমাকে নিয়ে যেতে হবে। খড়গপুরের হোক বা বাইরের, সবাইকে আমার পরিবারের লোক ভেবে এই কাজ করছি। আমি শুরু করেছি, আমাকে দেখে অনেকেই এগিয়ে আসবেন।

সামান্য এক টোটোচালকের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। খড়গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্য়ায় বলেন, বাড়ির লোক দায়িত্ব নিচ্ছে না, তাদের বাড়ির সদস্য না হয়ে উনি এই করোনা পরিস্থিতিতে অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়।অ্যাম্বুলেন্সের জন্য প্রচুর অসুবিধা হয়। আসল সমস্যা হয় পেশেন্টকে বাড়ি থেকে আনার ক্ষেত্রে। যখন প্রেসেন্ট রেফার হচ্ছে তখন আমরা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স দিতে পারছি। সুনির্দিষ্টভাবে একটি টোটো পেশেন্টদের কে আনতে পারলে তাদের অনেক উপকার হবে। পেশেন্ট খুব তাড়াতাড়ি আমাদের হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget