এক্সপ্লোর

Indian Railways Update: ট্রেন দেরি করায় ফ্লাইট মিস ! যাত্রীকে ৩০,০০০ ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন, ''এখন প্রতিযোগিতার দিন। প্রাইভেট পরিবহণের সঙ্গে পাল্লা দিতে পাবলিক ট্রান্সপোর্টকে উন্নত পরিষেবা দিতেই হবে।''

নয়াদিল্লি: ট্রেনের দেরির জন্য ফ্লাইট মিস হওয়ায় যাত্রীকে ৩০,০০০টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যাত্রীদের এই সমস্যার জন্য ভারতীয় রেল (Indian Railways)কে 'ভৎর্সনা' করেছে শীর্ষ আদালত। যাত্রীদের সময় যে মূল্যবান তা রেল কর্তৃপক্ষকে মনে রাখতে বলেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

এই মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে, ট্রেনে দেরি হলে তার যথাযথ কারণ দর্শাতে হবে রেল কর্তৃপক্ষকে। অনথ্যায় যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে ভারতীয় রেলকে। এই নিয়ে ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানালেই রেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন, ''বর্তমানে প্রতিযোগিতা ও বিশ্বাসযোগ্যতার দিনে বাস করছি আমরা। প্রাইভেট পরিবহণের সঙ্গে পাল্লা দিতে পাবলিক ট্রান্সপোর্টকে আরও উন্নত পরিষেবা দিতে হবে। সবথেকে বড় বিষয়, নিজেদের কর্মসংস্খৃতির পরিবর্তন করতে হবে সরকারি পরিবহণ ব্যবস্থাকে। যাত্রীরা কখনোই কারও দয়ার পাত্র হতে পারেন না। ট্রেন দেরি করলে কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে।''

ক্ষতিপূরণের পিছনে আসলে কোন ঘটনা ?
এই ক্ষতিপূরণ মামলার সূত্রপাত সঞ্জয় শুল্কা ও তাঁর পরিবারকে ঘিরে। ২০১৬ সালের ১১ জুন ঘটে এই ঘটনা। যেখানে শ্রীনগর যাওয়ার উদ্দেশে রওনা দেন শুক্লা ও তাঁর পরিবার। ১১ জুন জম্মু থেকে বিমানে শ্রীনগর যাওয়ার কথা ছিল তাদের। যদিও ট্রেন ৪ ঘণ্টা দেরিতে পৌঁছনোয় বিমান মিস করেন তাঁরা। যার জেরে ১৫,০০০টাকার ট্যাক্সি ভাড়া করে শ্রীনগর যেতে হয় সঞ্জয়ের পরিবারকে। শ্রীনগরে থাকতে অতিরিক্ত ১০,০০০টাকা দিতে হয় তাঁদের। 

পাল্টা কী বলে রেল ?
এই মামলার পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি দেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি। আদালতকে তিনি জানান, Indian Railway 
Conference Association Coaching Tariff No. 26 Part-I (Volume-I)অনুসারে ট্রেনে দেরি হলে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার দায় নেই রেলের। রুল ১১৪ ও ১১৫ তেই তা স্পষ্ট করে লেখা রয়েছে। যদিও রেলের এই যুক্তি মেনে নেয়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে জেলা, রাজ্য তথা ক্রেতা সুরক্ষা আদালতের নির্দেশকেই মান্যতা দেওয়া হয়েছে। যেখানে ট্রেনি দেরি হওয়ায় বিমান মিস করার জন্য অভিযোগকারীকে ৩০,০০০টাকা ক্ষতিপূরণ দিতে বলে আদালত। সঙ্গে টাকা না পাওয়া পর্যন্ত তার ৯ শতাংশ  সুদ দেওয়ার কথা বলা হয়েছে রেলকে।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Kolkata Police: অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget