এক্সপ্লোর

Earthquake: আফগানিস্তানে ভূমিকম্প, আঁচ পড়ল ভারতেও, ফের কাঁপল দিল্লি, কাশ্মীর

Delhi Tremors: প্রায়শই ভূমিকম্প হয় আফগানিস্তানে। বিশেষ করে হিন্দুকুশ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত।

নয়াদিল্লি: সপ্তাহান্তে ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী (Earthquake)। শনিবার রাতে কম্পন অনুভূত হল দিল্লিতে। আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে শনিবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। তারই প্রভাব দিল্লিতে এসে পড়ে বলে জানা গিয়েছে। তবে কম্পন অনুভূত হলেও, ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত। এর আগেও আফগানিস্তানে ভূমিকম্প হওয়ার পর, তার আঁচ এসে পড়েছিল দিল্লিতে। (Delhi Tremors)

দিল্লির পাশাপাশি রাজধানী সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ডিরেক্টর জেএল গৌতম সংবাদমাধ্যমে বলেন, "উত্তর ভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবেও অনুভূত হয়েছে কম্পন।" দিল্লির পাশাপাশি রাজধানী সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

প্রায়শই ভূমিকম্প হয় আফগানিস্তানে। বিশেষ করে হিন্দুকুশ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত। কারণ ওই এলাকা ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে অবস্থিত। 

আফগান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশের উত্তর-পূর্বের জুর্ম অঞ্চলে কম্পন অনুভূত হয়। এ বছর ২১ মার্চ ওই এলাকাতেই তীব্র কম্পন অনুভূত হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। মার্চেও আফগানিস্তানে ভূমিকম্পের রেশ এসে পৌঁছেছিল ভারতে। পর পর আফটারশক অনুভূত হয়েছিল।

আরও পড়ুন: Chandrayaan 3: ‘ঢুকে পড়েছি, টান অনুভব করছি’, চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩, বার্তা পাঠাল পৃথিবীতে

শনিবার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২০০ কিলোমিটারের চেয়ে বেশি গভীরতা থেকে কম্পনের উৎপত্তি হয় বলে জানা গিয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, গভীরতা বেশি হওয়ার কারণেই তীব্রতা তুলনামূলক কম। এর আগে মার্চ মাসের ভূমিকম্পের উৎস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে। জুর্ম থেকে দিল্লির দূরত্ব ১০০০ কিলোমিটারের বেশি। তার পরেও আঁচ এসে পৌঁছেছে। তবে গভীরে উৎসস্থল হওয়াতেই ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গভীরে উৎসস্থল হওয়াতেই ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা

আফগানিস্তানের উত্তর-পূর্ব অঞ্চল, যা পাকিস্তান এবং তাজিকিস্তান সীমান্তে অবস্থিত, সেটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত। প্রায়শই কম্পন অনুভূত হয় সেখানে। তীব্রতা থাকে মোটামুটি ৬-এর উপরেই। শনিবার সেখানে ৫-এর উপর পর পর পাঁচ বার কম্পন অনুভূত হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget