এক্সপ্লোর

Agartala Prashant Kishor Team: করোনাবিধি ভাঙার অভিযোগে পিকের দলের সদস্যদের থানায় তলব

করোনাবিধি ভাঙার অভিযোগে পিকের দলের সদস্যদের তলব। তলব করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ১ অগাস্ট পিকের সদস্যদের থানায় হাজিরার নির্দেশ।

আগরতলা: কোভিড বিধি ভাঙার অভিযোগে প্রশান্ত কিশোরের দলের সদস্যদের তলব। তলব করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ১ অগাস্ট পিকের সদস্যদের থানায় হাজিরার নির্দেশ। পিকের টিমের সদস্যদের হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে। পিকের টিমের সদস্যদের সঙ্গে আজ কথা তৃণমূলের প্রতিনিধি দলের। আজই আগরতলায় পৌঁছন ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

এদিকে আগরতলার হোটেলে প্রশান্ত কিশোরের সদস্যদের আটকে রাখার অভিযোগ এসেছিল। সোমবারই, এই নিয়ে উদ্বেগপ্রকাশ করে ট্যুইট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই নিয়ে সরব হলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'লোকসভা তো এখন দেরি আছে, কিন্তু প্ল্যানিংতো এখন থেকেই করতে হয়। ত্রিপুরায় আমাদের ছেলেদের হাউস অ্যারেস্ট করেছে। এটা ঠিক নয়।' শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ইস্যুতে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘আইপ্যাকের ছেলেদের যেভাবে সরকার আটকে রেখেছে, সেই অবস্থা ভাল নয়। অবস্থা অগ্নিগর্ভ। যেভাবে গণতন্ত্র লুঠ হচ্ছে, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি।’ প্রশান্ত কিশোরের দলের সদস্যদের আটকে রাখার জন্য সরব হয়েছে সিপিএমও। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ' যে ঘটনা ঘটেছে সেটা শুধু অরাজকতা না, জঙ্গলের শাসনকেও ছাড়িয়ে গেছে। একটা ভীতি তৈরি হয়েছে। কারণ, জনগণ আর সরকারের পাশে থাকছে না। পায়ের তলার মাটি সরে যাচ্ছে।' 

 ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিসলাল সিংহ বলেন, 'আমরা ঠিক করেছি, ১৬ অগাস্ট ত্রিপুরার পাহাড় থেকে সমতল খেলা হবে দিবস পালন করব।' অন্যদিকে ত্রিপুরা পুলিশের দাবি, তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোয় করোনা বিধি লঙ্ঘিত হচ্ছে। যদিও, টিম PK’র সদস্যদের আটকে রাখার প্রতিবাদে মঙ্গলবার, ত্রিপুরার বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল। ধলাই জেলার আমবাসা ও যুবরাজনগরে মিছিল করেন তৃণমূল নেতা-কর্মীরা। ২০২৩-এ বিজেপি শাসিত ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে, প্রতিবেশী রাজ্যে সক্রিয়তা বাড়াচ্ছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget