এক্সপ্লোর

Mamata Banerjee: ত্রিপুরা সফরে গিয়ে গতকাল শিঙাড়া-পান বানিয়েছিলেন, আজ রোড শো মমতার

বিধানসভা ভোটের প্রচারে সোমবার থেকে ত্রিপুরায় আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গতকাল জোড়া নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করলেন না অমিত শাহ।

আগরতলা: বিধানসভা ভোটের আগে আজ ত্রিপুরায় (Tripura) রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেলা ১২টায় আগরতলার রবীন্দ্র ভবন থেকে শুরু হবে রোড শো। ত্রিপুরা (Tripura) রাজবাড়ি, দুর্গাবাড়ি, ট্যাকশন গেট, কামান চৌমোহনি হয়ে বটতলা বাজার ঘুরে শেষ হবে রবীন্দ্র ভবনেই। সেখানে নির্বাচনী সভা করবেন মমতা (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভা শেষে আজই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

রোড শো আর জনসভা: বিধানসভা ভোটের (Assembly Election) প্রচারে সোমবার থেকে ত্রিপুরায় আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গতকাল জোড়া নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করলেন না অমিত শাহ। আক্রমণ করলেন শুধুই বাম এবং কংগ্রেসকে! যা নিয়ে ফের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। প্রত্য়াশিতভাবেই তৃণমূল-বিজেপি কেউই এই অভিযোগ মানতে নারাজ। এ দিকে আজ আগরতলায় রোড শো আর জনসভা।

ভোটের (Election) আগে ২ দিনের সফরে ত্রিপুরায় (Tripura) গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল তাকে দেখা গিয়েছিল খোস মেজাজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে।  মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দুজনেই জানিয়েছিলেন যে তৃণমূলের বাংলা মডেল এবার শুরু হতে চলেছে ত্রিপুরায়। তৃণমূলের প্রকাশিত ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, চাকরির প্রতিশ্রুতিও রয়েছে।                   

হালকা মেজাজে মমতা: সোমবার সন্ধ্যেয় অবশ্য হালকা মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাস্তার পাশে এক দোকানে সটান ঢুকে পড়েন। প্রথমে যান শিঙারা-কচুরির দোকানে। প্রাথমিকভাবে শিঙারা বানানোর তদারকি করতে করতে পরে নিজেই ময়দা বেলে তা সঠিক আকারে কেটে আলুর পুর ভরার বিষয়টিও বুঝিয়ে বলেন। এর পর পাশের পানের দোকানেও যান তিনি। সেখানে মমতা বলেন, "আমি শুনেছি ত্রিপুরার মানুষ খুব পান খেতে ভালবাসে।" এরপর নিজের হাতে একটু পানও সাজতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। 

কিছুদিন আগেই বোলপুরে প্রশাসনিক সভার পরে শান্তিনিকেতনের সরকারডাঙায় দোকানে ঢুকে নিজে হাতে চা  তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটতে হাঁটতে সরমা মাড্ডি নামে স্থানীয় এক বাসিন্দার চায়ের দোকানে গিয়ে ওঠেন তিনি। এরপর নিজেই হাত লাগান চা তৈরি করতে। কথা বলতে বলতেই, চা কাপে ঢেলে, সরমা মাড্ডি এবং তাঁর মেয়ে পায়েলের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও তাঁদের সঙ্গে কথা বলতে বলতে চায়ের কাপে চুমুক দেন। মুখ্যমন্ত্রীর তৈরি করা চা সকলকে পরিবেশন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।                                                                  

তবে এই প্রথম নয়, এর আগে দিঘাতেও চা বানিয়েছিলেন মমতা। চা তৈরি না থাকায় দোকানের ভিতরে ঢুকে যান তিনি। দোকানদারের হাত থেকে হাতা নিয়ে নেন। ফুটন্ত চা নাড়তে শুরু করেন। চায়ে দুধ কেন কম, তা-ও জানতে চেয়েছিলেন দোকানদারের কাছে। তার আগে জনসংযোগে বেরিয়ে কখনও ফুচকা, কখনও মোমো, কখনও আবার চপও ভেজেছেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget