এক্সপ্লোর

Viral News: সাপের উপদ্রব থেকে বাঁচতে কোটি টাকার সম্পত্তি পোড়ালেন এক ব্যক্তি!

Trending News: জানা যায় ধোঁয়া দিয়ে সাপ তাড়াতে গেলে আচমকাই আগুন ধরে যায় বাড়িটিতে। এর ফলে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। 

নয়া দিল্লি: সাপের জ্বালায় জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। বিষাক্ত সরীসৃপটির হাত থেকে বাঁচতে চেয়ে বিকল্প রাস্তা বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন এক ব্যক্তি। কিন্তু তাতেই ভয়ঙ্কর বিপর্যয়। দুর্ঘটনাবশত নিজের কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দিলেন ওই ব্যক্তি।          

ধোঁয়ার মাধ্যমে সাপ তাড়াতে চেয়েছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মেরিল্যান্ড হোমে। ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে পুলেসভিলের একটি বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মন্টেগমোরি কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। জানা যায় ধোঁয়া দিয়ে সাপ তাড়াতে গেলে আচমকাই আগুন ধরে যায় বাড়িটিতে। এর ফলে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। 

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ  এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ নভেম্বর রাত ১০টায় আগুন লাগে। দমকল বিভাগের মুখপাত্র পিটে পিরিঙ্গার টুইটারে জানান আগুনের তীব্রতা এতটাই ছিল যে সেই আগুন নেভাতে ৭৫ জন দমকল কর্মী নিরলস চেষ্টা করে যান। বেসমেন্ট থেকে ওই আগুন লাগে বলা জানা যায়। 

দমকল বিভাগের মুখপাত্র জানান, বেসমেন্টে কয়লা জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে সাপ তাড়ানোর পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তি। সেই থেকেই এই বিপত্তি। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু আদৌ সেখানে সাপ ছিল কি না সেটির উপস্থিতি পাওয়া যায়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।         

এদিকে, পুরসভার (corporation) জল সরবরাহের পাইপ লাইন খুলতেই বেরিয়ে আসছে সাপ ও মাছ, আতঙ্কে এলাকাবাসী। পানীয় জল সরবরাহের  পাইপ লাইন থেকে বেরিয়ে আসছে সাপ ও লম্বা লম্বা জিওল মাছ সহ বিভিন্ন ধরনের পোকা মাকড়। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে উত্তেজনা ছড়াল বাঁকুড়া (bankura) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙ্গা (kabardanga) এলাকায়। স্থানীয়দের দাবি শুদ্ধ পানীয় জল সরবরাহের নামে দিনের পর দিন এলাকায় এই  দূষিত জল সরবরাহ করছে বাঁকুড়া পুরসভা। খবর পেতেই ঘটনাস্থলে যান বাঁকুড়া পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য গৌতম দাস। এমন ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget