এক্সপ্লোর

Turkey-Syria Earthquake: বিশ্বের সঙ্কটে ভারতই সবার আগে এগিয়ে যেতে প্রস্তুত থাকে, তুরস্ক নিয়ে মন্তব্য মোদির

PM Modi on Turkey-Syria Earthquake: এদিন তুরস্ক থেকে ফেরা সেনার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'অপারেশন দোস্ত'-এর গোটা দলকে কুর্নিশ জানান তিনি।

নয়া দিল্লি: ভয়াবহ ভূমিকম্পের গ্রাসে তুরস্ক। সোমবার ফের কাঁপল সে দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। পর পর ভূকম্পে ধ্বংসস্তূপে পরিণত দেশটিতে এখনও উদ্ধার হয়ে চলেছে লাশের সারি। এরই মধ্যে বারংবার আফটার শকে কেঁপে উঠছে তুরস্ক। এদিকে তুরস্ককে এই বিপদে সাহায্য করতে ছুটে গিয়েছিল ভারত।  'অপারেশন দোস্ত' নামে ভারতের বিশেষ টিম তুরস্কে পৌঁছে উদ্ধার কাজে সাহায্য করে। এছাড়াও ভারত থেকে ত্রাণ ও মেডিকাল সামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছিল।

এদিন তুরস্ক থেকে ফেরা সেনার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'অপারেশন দোস্ত'-এর গোটা দলকে কুর্নিশ জানান তিনি। মোদি বলেন, 'যে ভাবে আমাদের সেনা তুরস্কে কাজ করেছে, তা গোটা ভারতকে গর্বিত করেছে'। প্রধানমন্ত্রীর কথায়, 'সারা বিশ্ব ভারতকে কেবল আত্মনির্ভর দেশ হিসাবেই চেনে না। আত্মমগ্ন না হয়েই যে ভারত কাজ করে, আজ সকলেই জানে। বিশ্বে যখনই সঙ্কট দেখা দেয় ভারত সর্বদা প্রথম দেশ, যারা এগিয়ে যেতে প্রস্তুত থাকে।'

৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পরেই ৭ ফেব্রুয়ারি মোদীর নির্দেশে বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দলকে সে দেশে পাঠানো হয়। মোট ৩ টি এনডিআরএফ-এর টিম গিয়েছিল। পাঠানো হয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের দলকেও। বহু সামগ্রী, সাহায্যের ত্রাণ, মেডিক্যাল বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে বায়ুসেনার বিমানে  সেনার বিশেষ একাধিক টিম রওনা হয় তুরস্কের উদ্দেশে। প্রায় দু’সপ্তাহ উদ্ধারকাজ চালানোর পর দেশে ফিরে এসেছে সেনাবাহিনীর সদস্যরা। 

আরও পড়ুন, ফের একবার ! ভূমিকম্পে আবার কেঁপে উঠল তুরস্ক

গত ৬ ফেব্রুয়ারি প্রথমবার ভয়াবহ ভূমিকম্পের একাধিক আঘাত আছড়ে পড়েছিল তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে। তুরস্কের দক্ষিণভাগ সহ কার্যত গোটা দেশ ও সিরিয়ার এক বড় অংশ একাধিক ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রথমে ৭.৮ , তারপর ৭.৬ ও যার পরে একে একে আরও তুলনামূলক কম তীব্র ভূমিকম্প আছড়ে পড়েছিল। এখনও পর্যন্ত শেষখবর পাওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।                                                                                                     

সেরা শিরোনাম

Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget