এক্সপ্লোর

ফেসবুকে 'বিতর্কিত' পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু, নিহত ৩, আহত ৬০ পুলিশকর্মী, জারি ১৪৪ ধারা

সংঘর্ষের সূত্রপাত কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে

বেঙ্গালুরু: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু। সংঘর্ষে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০ পুলিশকর্মী। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১১০। শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পন্ত জানিয়েছেন, ডিজে হাল্লি ও কেজি হাল্লি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। পুলিশের গুলিতে ৩ জন মারা গিয়েছেন। সংঘর্ষ থামাতে গেলে অতিরিক্ত কমিশনার সহ ৬০ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

প্রসঙ্গত, সংঘর্ষের সূত্রপাত কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। গতকাল ফেসবুকে একটি 'বিতর্কিত' পোস্ট করেন নেতার ভাগ্নে।

তারপরই, পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। রাতে মূর্তির বাসভবনের সামনে জড়ো হয়ে হামলা চালায় একদল বিক্ষোভকারী। বাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর, ডিজে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালায় হামলাকারীরা।

উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধে বেঁধে যায় পুলিশের। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়। তাতে ৩ জন মারা যান। আরও কয়েকজন আহত হন। আহত হয়েছেন প্রায় ৬০ পুলিশকর্মী।

ঘটনায় এখনও পর্যন্ত বিধায়কের ভাগ্নে সহ ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোটা শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এছাড়া, উত্তেজিত এলাকায় কারফিউ জারি করা হয়েছে। যদিও,  বিধায়ক-ভাগ্নের দাবিতিনি পোস্ট করেননি। তাঁর এফবি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। 

ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, ঘটনার তদন্ত করা হবে। তবে, হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।

সেরা শিরোনাম

News Live Updates: 'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
Weather : দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget