এক্সপ্লোর

Drones in Jammu : জম্মুর সেনাঘাঁটির কাছে দেখা গেল ২টি ড্রোন, সেনার গুলি

জম্মুর কালুচকের সেনাঘাঁটির কাছে গতকাল রাতে একটি ড্রোন দেখা যায়। রাত সাড়ে ১১টা নাগাদ সেটি দেখা যায়। পরেরটি দেখা যায় রাত দেড়টা নাগাদ।

জম্মু : জম্মুতে বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই উপত্যকার আকাশে দেখা গেল দুটি ড্রোন। গতরাতে ওই ড্রোন দুটি জম্মুর সেনাঘাঁটির কাছে দেখা যায়। সেগুলিকে লক্ষ্য করে গুলি চালায় সেনা। এর পরই সেখান থেকে উড়ে যায় ড্রোন দুটি। এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। 

জম্মুর কালুচকের সেনাঘাঁটির কাছে গতকাল রাতে একটি ড্রোন দেখা যায়। রাত সাড়ে ১১টা নাগাদ সেটি দেখা যায়। পরেরটি দেখা যায় রাত দেড়টা নাগাদ। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৭-২৮ জুন মধ্যরাতে রত্নুচক-কালুচক মিলিটারি এরিয়ায় দুটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়। গুলি চালায় ক্যুইক রিঅ্যাকশন টিম। তাতে দুটি ড্রোনই উড়ে চলে যায়। সতর্কতা ও বাহিনীর সক্রিয়তার জেরে বড়সড় নাশকতা এড়ানো গেছে। নিরাপত্তাবাহিনী হাই অ্যালার্টে রয়েছে। তল্লাশি অভিযান চলছে। 

প্রসঙ্গত, গতকালই জম্মুতে ভারতীয় বায়ুসেনা পরিচালিত সাতওয়ারি বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণ ঘটে। রাত ২টো নাগাদ পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় দুই জন জখম হন। গতকালই জম্মুতে ৫ কেজি বিস্ফোরক-সহ গ্রেফতার করা হয়েছে এক লস্কর জঙ্গিকে। পরে আরও ২ সন্দেহভাজনকে আটক করা হয়।

একই দিনে জম্মু এয়ারবেসে বিস্ফোরণ এবং কয়েক কিলোমিটার দূরে ৫ কেজি বিস্ফোরক-সহ লস্কর জঙ্গির ধরা পড়ার পর, পাকিস্তান-যোগ আরও স্পষ্ট হয়েছে। NIA এবং এয়ারফোর্সের তদন্তকারী দলের প্রাথমিক অনুমান, কড়া নজরদারি পেরিয়ে, আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে ড্রোন আসেনি। তা ওড়ানো হয়েছিল এয়ারবেসের কাছাকাছি কোনও এলাকা থেকে। এর পর ফের গতরাতে আরও দুটি ড্রোন দেখা গেল। 

এদিকে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার হরিপারিগামে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে তিনজনের। স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ফৈয়াজ, তাঁর স্ত্রী ও মেয়েকে। তিনজনেরই মৃত্যু হয়েছে।

 

সেরা শিরোনাম

Road Accident Chain Reaction: সার্ভিস লেন থেকে সটান হাইওয়েতে উঠে গেলেন বৃদ্ধ, তার পরই ‘চেন রিয়্যাকশন’, মুখোমুখি ধাক্কা দুই SUV-র, শূন্যে উড়ে গেলেন বাইকার
সার্ভিস লেন থেকে সটান হাইওয়েতে উঠে গেলেন বৃদ্ধ, তার পরই ‘চেন রিয়্যাকশন’, মুখোমুখি ধাক্কা দুই SUV-র, শূন্যে উড়ে গেলেন বাইকার
Google On IIT Kharagpur: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget