এক্সপ্লোর

Notice to Ola-Uber: iPhone ব্যবহারে বেশি ভাড়া, Android-এ কম? কাঠগড়ায় Ola, Uber, নোটিস ধরাল কেন্দ্র

Department of Consumer Affairs: Ola এবং Uber, দুই অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই ভূরি ভূরি অভিযোগ জমা হচ্ছিল।

নয়াদিল্লি: ফোন অনুযায়ী ভাড়া দেখানোর অভিযোগ ছিলই। এবার বিপাকে পড়ল অ্যাপ ক্যাব সংস্থা Ola এবং Uber. দুই সংস্থাকে নোটিস ধরাল কেন্দ্রীয় সরকার। ক্রেতা সুরক্ষা বিভাগের তরফে নোটিস ধরানো হয়েছে। ফোনের নিরিখে কেন আলাদা আলাদা ভাড়া দেখানোর যে অভিযোগ উঠছে, তা নিয়ে জবাব চাওয়া হয়েছে দুই সংস্থার কাছ থেকে। (Notice to Ola-Uber)

Ola এবং Uber, দুই অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই ভূরি ভূরি অভিযোগ জমা হচ্ছিল। iPhone এবং Android ফোন থেকে গাড়ি বুক করলে, একই  যাত্রাপথে দু’রকমের ভাড়া দেখানো হচ্ছে বলে অভিযোগ জমা পড়ে। সেই নিয়েই দুই সংস্থাকে নোটিস দিল কেন্দ্রীয় সরকার। (Notice to Ola-Uber)

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী দুই সংস্থাকে নোটিস ধরানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, “অ্যাপ ক্যাব বুক করতে কোন ফোন ব্যবহার করা হচ্ছে,  iPhone না Android, তার নিরিখে ভাড়ায় পার্থক্য চোখে পড়ছে অভিযোগ সামনে আসে। বিষয়টি পর্যবেক্ষণ করেই ক্রেতা সুরক্ষা বিভাগের তরফে Ola এবং Uber-কে নোটিস ধরানো হয়েছে। জবাব চাওয়া হয়েছে তাদের কাছ থেকে।”

এক মাস আগেও দুই অ্যাপ ক্যাব সংস্থাকে সতর্ক করেছিলেন জোশী। গ্রাহকদের এভাবে শোষণ করা যাবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। এর পর ক্রেতা গ্রাহক সুরক্ষা বিভাগকে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেন। সত্যিই যদি এমনটা ঘটে থাকে, তাতে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। জানিয়েছিলেন, এমনটা হলে অন্যায় করছে দুই সংস্থাই। এবার সেই নিয়ে নোটিস গেল দুই সংস্থার কাছে। 

Ola এবং Uber, দুই অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই ভাড়ায় অনিয়মের অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো স্ক্রিনশট দিয়ে দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন অনেকেই। বলা হয়, iPhone থেকে গাড়ি বুক করলে যত ভাড়া দেখানো হয়, Android থেকে গাড়ি বুক করলে ওই একই দূরত্বের ভাড়া কম দেখানো হয়। iPhone থেকে গাড়ি বুক করলে যে দূরত্ব যেতে ৩৪২ টাকা ভাড়া দেখানো হয়, Android থেকে বুক করলে সম দূরত্ব যেতে ২৯০ টাকা দেখানো হয় স্ক্রিনে। কেন এই বৈষম্য, প্রশ্ন তোলেন অনেকেই।

এর পরই নড়েচড়ে বসে কেন্দ্র। সেই মতো নোটিস গেল Ola এবং Uber-এর কাছে। শুধু অ্যাপ ক্যাবই নয়, অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা এবং টিকিট বুকিং সংস্থাগুলিও একই ভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ সামনে এসেছে। সেই নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মাইনে বাড়িয়েছি, কিন্তু এঁরাও পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা', কাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'মাইনে বাড়িয়েছি, কিন্তু এঁরাও পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা', কাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর?
ABP Ananda Top 10, 18 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
Food Safety Raid : খাবার আর ইউরিনাল একই জায়গায়, ফ্রিজে রক্ত, ভনভন করছে মাছি, আরশোলা, ভয়াবহ ছবি 'অলিম্পিয়া'য়
খাবার আর ইউরিনাল একই জায়গায়, ফ্রিজে রক্ত, ভনভন করছে মাছি, আরশোলা, ভয়াবহ ছবি 'অলিম্পিয়া'য়

ভিডিও

TMC Symbol Row | নতুন প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রচার করতে দেখা যেতে পারে Mamata Banerjee-কে?
TMC Symbol Row | গতরাতেই কমিশনে নাম-প্রস্তাব জমা দিয়েছে কালীঘাট তৃণমূল, কী প্রতীক চাইল তাঁরা?
CM Suvendu Adhikari |
Food Safety Department Raid | গাঙ্গুরামসের মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ
Kolkata Illegal Building | কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুরু CBI-এর অভিযান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget