এক্সপ্লোর

Tripura Sundari Temple: যেমন-তেমন গান দিয়ে রিল বানালেই ফৌজদারি আইনে শাস্তি ! নিয়ম জারি এই বিখ্যাত মন্দিরে

উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির কর্তৃপক্ষ হল কড়া। তারা মনে করছে, যেমন-তেমন গানের সঙ্গে মন্দিরের ভিডিও মিশ্রণ করে আপলোড করা রুচিবিরোধী।

নয়া দিল্লি: সেলফি স্টিক আর মোবাইল ফোন হাতে এখন ভিডিও তোলার ধুম সর্বত্র। আর মোবাইলে ভিডিও বানিয়ে ঝটপট আপলোড করে জলপ্রিয়তা পাওয়া এখন অনেকেরই নেশার মতো। বাড়ির ড্রয়িংরুম থেকে মন্দির, সব জায়গা গিয়ে ভিডিও বানানো অনেকেরই নেশা। ভিউ-এর দৌড়ে এগিয়ে থাকতে ঝটপট তার সঙ্গে লাগিয়ে ফেলেন অনেকে ট্রেন্ডিং একটা গান। তা সে-গান মানানসই হল কি হল না , কুছ পরোয়া নেহি। ট্রেন্ডিং গানের সঙ্গে রিল বা শর্ট ভিডিও বানানো মানেই বেশি ভিউ পাওয়া। তাই ধর্মের ভিডিওর সঙ্গে প্রেমের গান, কিংবা রান্নার ভিডিওর সঙ্গে শোকের গান, যা হোক একটা কিছু হলেই হল। এই ভিডিও অনেক সময়ই হাস্যকর বা বিরক্তিকর হয়ে যায়। এবার এই রীতির বিরুদ্ধে দাঁড়াল দেশের এক বিখ্যাত মন্দির। 

উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির কর্তৃপক্ষ হল কড়া। তারা মনে করছে, যেমন-তেমন গানের সঙ্গে মন্দিরের ভিডিও মিশ্রণ করে আপলোড করা রুচিবিরোধী। তাই এ ধরনের শর্ট ভিডিও বা রিল তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করেছে  ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেটের অফিস । বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা  আনুষ্ঠানিকভাবে জানানো হয়। মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যদি কেউ প্রশাসনিক আদেশ না মানে, তবে কঠোর শাস্তি দেওয়া হবে।

ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, তিব্বত, ভুটান এবং শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে মোট ৫১ টি সতীপীঠ আছে। তার মধ্যে ত্রিপুরা সুন্দরীর পবিত্র তীর্থস্থান অন্যতম। এবার তারা এই নিয়ম জারি করল। 

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে,   মন্দিরে ভিডিও ক্লিপ তৈরি করা, কোনও অশ্লীল গানের রিল তৈরি করা বা ব্যাকগ্রাউন্ডে মন্দিরের গর্ভগৃহের ভিডিও দিয়ে নাচের ভিডিও  করা নিষিদ্ধ করা হয়েছে।  এগুলি পবিত্র তীর্থস্থানের সাথে জড়িত মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।  নিয়ম অমান্য করলে, ফৌজদারি আইনের উপযুক্ত ধারায় এই ধরনের আচরণের জন্য কঠোর শাস্তি দেওয়া হবে। 

ত্রিপুরা সুন্দরী মন্দিরটি কুর্ম পীঠ নামেও পরিচিত কারণ মন্দিরটির  আকৃতি কচ্ছপের মতো। মন্দিরের কাঠামোটি প্রথম দেখায় একটি অনেকটা বৌদ্ধ স্তূপ বলে মনে হয়। মহারাজা ধন্য মাণিক্য ১৫০১ সালে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget