এক্সপ্লোর

Uddhav on Modi : "ছবি তোলার জন্য হেলিকপ্টারে ঘুরছি না", বিজেপির আক্রমণের পাল্টা প্রধানমন্ত্রীকে খোঁচা উদ্ধবের

তওতে ইস্যুতে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। বিজেপির অভিযোগের পাল্টা প্রধানমন্ত্রীকে খোঁচা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। বললেন, আমি অন্তত হেলিকপ্টারে চেপে আকাশপথে পরিদর্শন করিনি, মাটিতে থেকে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছি।

মুম্বই : তওতে ইস্যুতে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। বিজেপির অভিযোগের পাল্টা প্রধানমন্ত্রীকে খোঁচা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। ঘূর্ণিঝড় তওতে-র ক্ষতিগ্রস্তদের জন্য তিনি বিশেষ কিছু করেননি। বিজেপির তোলা এই অভিযোগের জবাব দিলেন উদ্ধব। বললেন, আমি অন্তত হেলিকপ্টারে চেপে আকাশপথে পরিদর্শন করিনি, মাটিতে থেকে পরিস্থিতির খোঁজখবর নিচ্ছি।

ঘূর্ণিঝড় তওতে। যাকে অতি তীব্র ঘূর্ণিঝড় আখ্যা দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র ও গোয়া অতিক্রম করার পর গত সোমবার গুজরাতে আছড়ে পড়ে। পাাঁচ রাজ্যে তওতে-র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুজরাতের ১৭ জনের মৃত্যু হয়েছে। এই রাজ্যের ভাবনগরে মারা গিয়েছেন পাঁচজন। বাকিরা আমরেলি সহ আরও ৮ জেলার বাসিন্দা। গুজরাতে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিমি। বিভিন্ন জায়গায় বাড়িঘর, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়ে, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। আকাশপথে সেইসব এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এদিকে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্রটা কীরকম তা জানার জন্য শুক্রবার মহারাষ্ট্রের কঙ্কনের রত্নাগিরি ও সিন্ধুদুর্গ জেলা পরিদর্শন করেন উদ্ধব ঠাকরে। বিভিন্ন এলাকা পরিদর্শনের পর তিনি প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন, শস্যের ক্ষতির পরিমাণ কত তা দুইদিনের মধ্যে জানতে। 

যদিও রাজ্যের বিজেপি নেতারা তাঁর পরিদর্শনের সময় নিয়ে উদ্ধবকে খোঁচা দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্র বিজেপির নেতা দেবেন্দ্র ফড়নবীশ বলেন, মাত্র তিন ঘণ্টার কঙ্কন পরিদর্শনে রাজনৈতিক মন্তব্য করেছেন ঠাকরে। বিধান পরিষদের বিরোধী নেতা প্রবীণ দারেকার জানতে চেয়েছিলেন, ঘূর্ণিঝড়ে কী ক্ষয়ক্ষতি হয়েছে তা মাত্র তিন ঘণ্টার পরিদর্শনে কী করে বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী! 

বিজেপির এই সমালোচনার জবাব দেন উদ্ধব। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার চার ঘণ্টার পরিদর্শন ঠিক আছে। আমি অন্ততপক্ষে মাটিতে থেকে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছি। ফটো সেসনের জন্য হেলিকপ্টারে চড়িনি। আমি নিজেই একজন ফটোগ্রাফার। তাছাড়া আমি এখানে বিরোধীদের সমালোচনার জবাব দিতে আসিনি। প্রসঙ্গত, সিন্ধুদুর্গের মালভানে কথাগুলি বলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget