এক্সপ্লোর

Rishi Sunak:'আমার বিশ্বাসই আমাকে অনুপ্রেরণা এবং স্বস্তি জোগায়', ভোটের আগে ফের হিন্দু-পরিচয় সুনাকের মুখে

UK Elections: নিজের হিন্দু-পরিচয়ের কথা আগেও শোনা গিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে। এবার, ব্রিটেনে ভোটের আগে, ফের সে কথা মনে করালেন ঋষি সুনাক।

নয়াদিল্লি: নিজের হিন্দু-পরিচয়ের কথা আগেও শোনা গিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে। এবার, ব্রিটেনে ভোটের (UK Elections )আগে, ফের সে কথা মনে করালেন ঋষি সুনাক (Rishi Sunak Visits Hindu Temple)। মন্দির-দর্শনের ফাঁকে বললেন, 'আমি এক জন হিন্দু। এবং আপনাদের সকলের মতোই, আমার বিশ্বাসই আমাকে অনুপ্রেরণা এবং স্বস্তি জোগায়।' যে জায়গায় দাঁড়িয়ে ভারতীয়-বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেন, সেটি লন্ডনের  BAPS Shri Swaminarayan Mandir। স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়েই সেখানে গিয়েছিলেন ইনফোসিস-কর্তার জামাই।

বিশদ...
'গর্বিত হিন্দু' হিসেবে অতীতেও নিজের পরিচয় দিয়েছেন সুনাক। এবার বললেন, 'আমাদের বিশ্বাস শেখায়, পরিণামের কথা না ভেবে নিজের কাজটুকু মন দিয়ে করে যেতে হবে। আমার মা-বাবাও আমাকে সেই শিক্ষাতেই বড় কর তুলেছেন। সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবন কাটানোর চেষ্টা করি। আর আমাদের মেয়েদের মধ্যেও সেই শিক্ষাই ছড়িয়ে দিতে চাই। জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এই ধর্মের কথা মনে রাখি।' আগামী সপ্তাহে নির্বাচন হতে চলেছে ব্রিটেনে। নির্ধারিত সময়ের আগেই এই ভোটে সম্ভবত ১৪ বছর পর ক্ষমতা হারাতে পারে কনজারভেটিভ পার্টি, এমনই ইঙ্গিত নানা সমীক্ষায়। আরও নির্দিষ্ট করে বললে, কের স্টারমারের লেবার পার্টির তুলনায় সুনাকের কনজারভেটিভ পার্টি এখনও ২০ পয়েন্ট পিছিয়ে রয়েছে। সমীক্ষায় এমনও ইঙ্গিত যে স্বয়ং সুনাক নিজের আসনে হারতে পারেন। শুধু তাই নয়। এই হার কনজারভেটিভ পার্টির জন্য় ঐতিহাসিক হার হতে পারে, রেকর্ড গড়তে পারে লেবার পার্টি। এই অনিশ্চয়তার মধ্যে সুনাকের মন্দির-দর্শন, নিজের হিন্দু পরিচয় তুলে ধরা এবং হিন্দু বিশ্বাসের উপর জোর দেওয়ার মধ্য়ে রাজনৈতিক তাৎপর্যও রয়েছে বলে মনে করছে ব্রিটেনের রাজনৈতিক মহল।

আর যা...
তবে শুধুই যে হিন্দুত্ব নিয়ে সুনাক গুরুগম্ভীর কথাবার্তা বলেছেন, তা নয়। সমবেত জনগণের সঙ্গে হালকাচ্ছলে রসিকতাও করেন তিনি। বলেন, 'আমার মা-বাবা যদি এখানে থাকতেন আর আপনারা যদি ওঁদের জিজ্ঞাসা করতেন হয়তো ওঁরা চাইতেন যেন আমি ডাক্তার বা আইনজীবী বা নিদেনপক্ষে একজন অ্যাকাউন্ট্যান্ট হই।' টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারত যে ভাবে জিতেছে, সেই নিয়েও মজা করতে শোনা যায় তাঁকে। প্রশ্ন করেন, 'সকলে ক্রিকেট নিয়ে খুশি তো?' হাজির জনতা সমস্বরে হাততালি দিয়ে ওঠে। কিন্তু এখন প্রশ্ন একটাই। এই হাততালির কতটা ভোটবাক্সে অনুরণন তৈরি করবে? 

আরও পড়ুন:প্রবল বর্ষণের পূর্বাভাস বঙ্গে, ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget