এক্সপ্লোর

Ayodhya Ram Mandir Inauguration: মুখোমুখি হয়ে বাকরুদ্ধ, চোখ বেয়ে নেমে এল অশ্রুধারা, অযোধ্যায় হঠাৎ দেখা উমা-ঋতম্ভরার

Ram Janmabhoomi Movement: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হতেই কান্নায় ভেঙে পড়লেন তাঁরা। পরস্পরকে আলিঙ্গন করে হয়ে পড়লেন বাকরুদ্ধ।

অযোধ্যা: রামমন্দিরের উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ। তার মধ্যেই অশ্রজলে সিক্ত হলেন গেরুয়া শিবিরের দুই নেত্রী, একজন বর্ষীয়ান নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী, অন্য জন সাধ্বী ঋতম্ভরা।  রামজন্মভূমি আন্দোলনে শামিল হয়েছিলেন দু'জনই। বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের দাবি নিয়ে মিটিং-মিছিল-আন্দোলনে অংশ নিয়েছিলেন, যার জেরে মামলা-মকদ্দমার মধ্যে দিয়েও যেতে হয়েছে তাঁদের। এতদিন পর অযোধ্যার ওই জায়গায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হতেই কান্নায় ভেঙে পড়লেন তাঁরা। পরস্পরকে আলিঙ্গন করে হয়ে পড়লেন বাকরুদ্ধ। (Ayodhya Ram Mandir Inauguration)

সোমবার অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণপ্রতিষ্ঠা হল 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে। সেই নিয়ে যখন উত্তেজনায় ফুটছে অযোধ্যা, তখন উমা এবং ঋতম্ভরার হাত ধরে কার্যতই পিছিয়ে গেল সময়। আবেগঘন সেই মুহূর্ত ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়। পরস্পরকে আলিঙ্ঘন করে বেশ খানিক ক্ষণ বাকরুদ্ধ হয়ে পড়েন তাঁরা। দু'জনেই নিজেদের সামলানোর চেষ্টা করেন, কিন্তু আপনাআপনিই অশ্রুধারা নেমে আসে গাল বেয়ে। (Ram Janmabhoomi Movement)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিতে মঞ্চে ওঠার আগে, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন নিয়ে সোশ্যাল মিডিয়ায় উমা লেখেন, 'অযোধ্যায় রামমন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, 'রামলালা'র জন্য অপেক্ষা করছি আমরা'। রাম জন্মভূমি আন্দোলনের অগ্রভাগে থাকা লালকৃষ্ণ আডবানি এবং মুরলি মনোহর জোশী যদিও এদিনের অনুষ্ঠানে যাননি। বয়সের উল্লেখ করে গত মাসে আডবানি এবং জোশীকে অনুষ্ঠানে না আসার বার্তা দেয় রাম শ্রী জন্মভূমি তীর্থক্ষেত্রে সংগঠন। পরে বিশ্ব হিন্দু পরিষদের তরফে আমন্ত্রণ জানান হয়। আডবানি অনুষ্ঠানে আসবেন বলেও জানায় তারা। কিন্তু রবিবার জানা যায়, প্রচণ্ড ঠান্ডার জন্য় আডবানি আসছেন না।

আরও পড়ুন: Yogi Adityanath: 'মনে হচ্ছে ত্রেতা যুগে এসে পড়েছি', 'মন্দির বহি বনা হ্যায়', বললেন যোগী

রামজন্মভূমি আন্দোলনের একেবারে সূচনাপর্ব থেকেই অযোধ্যায় যাতায়াত উমার। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের দিনও অযোধ্যাতেই ছিলেন তিনি। বাবরি মসজিদ ধ্বংস মামলার চার্জশিটে উস্কানিমূলক স্লোগান দেওয়ার জন্য উমা ভারতীর নামের উল্লেখ ছিল। বাবরি মসজিদ ধ্বংসের সময় উমা ভারতীর মুখে যে স্লোগান শোনা যায়, তারও উল্লেখ মেলে, যা হল, “এক ধাক্কা অউর দো, বাবরি মসজিদ তোড় দো”, “মসজিদ গিরাও, মন্দির বানাও, বাবর কি অলাদ কো পাকিস্তান ভাগাও”, “জিন্নাহ্ বোলে জয় শ্রী রাম”। চার্জশিটে বলা হয়, উমা ইঙ্গিত দিতেই বাবরি মসজিদ ভাঙা শুরু হয়। গোটাটাই পূর্ব পরিকল্পিত ছিল। তিনি নিজে ওই পরিকল্পনার অংশ ছিলেন বলে স্বীকারও করে নেন উমা। পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি

বাবরি মসজিদ ধ্বংস মামলায় ঋতাম্ভরারও নাম ওঠে CBI-এর চার্জশিটে। ১৯৮৯ থেকে ১৯৯৮২ সাল পর্যন্ত তাঁর একাধিক ভাষণের কথা উঠে আসে চার্জশিটে, যেখানে 'দেশদ্রোহী'দের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করতে শোনা যায় তাঁকে। হিন্দুদের মাতৃভূমির দখল ছিনিয়ে নিতেও আহ্বান জানাতে শোনা যায় তাঁকে। হিংসায় উস্কানি জোগানো থেকে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ ওঠে ঋতম্ভরার বিরুদ্ধে। মসজিদে ভাঙচুর চলাকালীন উন্মত্ত ভিড়কে তিনি উৎসাহ জোগান বলেও অভিযোগ। সাম্প্রদায়িক অশান্তিতে উস্কানি জোগানোয় গ্রেফতারও হন। ২০২০ সালে বিশেষ আদালত বাকিদের সঙ্গে তাঁকেও মুক্তি দেয়। এদিন সংবাদমাধ্যমে ঋতম্ভরা জানান, আন্দোলন এগিয়ে নিয়ে যেতে ভগবান রামচন্দ্রই শক্তি জুগিয়েছিলেন তাঁদের।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget