এক্সপ্লোর

Food Waste Index Report 2024: অনাহারে বিশ্বের ৮০ কোটি মানুষ, বছরে ১০৫ কোটি টন খাবার নষ্ট, জানাল রাষ্ট্রপুঞ্জ

UN Food Waste Index 2024: রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিভাগের তরফে ২০২৪ সালের খাদ্য বর্জ্য সূচক প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি: পৃথিবীর মোট জনসংখ্যা যদি ৭৮৯ কোটি হয়, তাহলে প্রায় ৮০ কোটি বেশি মানুষ অনাহারে বেঁচে রয়েছেন বলে আগেই পরিসংখ্যান সামনে এসেছে। এবার আরও উদ্বেগজনক পরিসংখ্যান সামনে আনল রাষ্ট্রপুঞ্জ। প্রতি বছর অন্তত ১০৫ কোটি টন খাবার নষ্ট হয় বলে জানাল তারা। (Food Waste Index Report 2024)

রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিভাগের তরফে ২০২৪ সালের খাদ্য বর্জ্য সূচক প্রকাশ করা হয়েছে, তাতেই এই পরিসংখ্যান সামনে এসেছে। ২০২২ সালেই শুধুমাত্র ১০৫ কোটি টন খাবার নষ্ট হয়েছে বলে জানিয়েছে তারা। গোটা পৃথিবীতে যত খাবার তৈরি হয়, তার এক পঞ্চমাংশই নষ্ট হয় বলে জানানো হয়েছে। (UN Food Waste Index 2024)

বিশদ রিপোর্টে বলা হয়েছে,  গৃহস্থের বাড়ি, খাদ্য পরিষেবা, খুচরো ব্যবসা মিলিয়ে যত খাবার তৈরি হয়, তার ১৯ শতাংশই নষ্ট হয়। রাষ্ট্রপুঞ্জের খাদ্য এবং কৃষি বিভাগ জানিয়েছে, জমিতে উৎপন্ন ফসল থেকে তৈরি খাবার টেবিলে এসে পৌঁছনো পর্যন্ত নষ্ট হয় ১৩ শতাংশ খাবার।

আরও পড়ুন: Arvind Kejriwal Arrest:ভারতের প্রতিবাদের পর কেজরির গ্রেফতারি নিয়ে ফের অবস্থান স্পষ্ট আমেরিকার

রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, বর্তমান দিনে গোটা পৃথিবীতেই খাদ্য বর্জ্য অত্যন্ত বড় সঙ্কটে পরিণত হয়েছে। একদিকে, কোটি কোটি মানুষ অনাহারে দিনযাপন করছেন, আর অন্য দিকে টন টন খাবার নষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। জলবায়ু পরিবর্তনের গতি যেমন ত্বরান্বিত হচ্ছে, তেমনই জীববৈচিত্র নষ্ট হচ্ছে এবং বাড়ছে দূষণ।

গৃহস্থের বাড়িতেই সবচেয়ে বেশি খাবার নষ্ট হয় বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাদের হিসেব অনুযায়ী, ৬৩ কোটি ১০ লক্ষ টন খাবার নষ্ট হয় গৃহস্থের হেঁশেল থেকে, যা মোট খাদ্য বর্জ্যের প্রায় ৬০ শতাংশ। খাদ্য পরিষেবা এবং খুচরো ব্যবসায় খাবার নষ্ট হয় যথাক্রমনে ২৯ কোটি এবং ১৩ কোটি ১০ লক্ষ টন করে।

রিপোর্টে মাথাপিছু খাবার নষ্টের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। দেখা গিয়েছে, প্রতি বছর একজন ব্যক্তি পিছু ৯৭ কেজি খাবার নষ্ট হয়, যা থেকে অনাহারে থাকা মানুষের প্রতিদিন ১.৩ বারের খাবারের জুটে যাওয়া সম্ভব। শুধুমাত্র ধনী দেশগুলিতেই খাবার নষ্ট হয় না, মধ্যবিত্ত এবং দরিদ্র দেশগুলিতেও প্রচুর খাবার নষ্ট হয়। তবে গ্রামাঞ্চলে খাদ্য বর্জ্যের পরিমাণ তুলনামূলক কম। উচ্ছিষ্ট খাবার পশু-পাখিদের খাইয়ে দেওয়া হয় বলেই গ্রামের দিকে খাদ্য বর্জ্য তুলনামূলক কম বলে মনে করছেন গবেষকরা।

গবেষকদের দাবি, খাদ্য বর্জ্য এবং গড় তাপমাত্রার মধ্যে সরাসরি সংযোগ রয়েছে। গ্রীষ্ম প্রধান দেশগুলিতে তাজা শাক-সবজি খাওয়ার চল বেশি। কিন্তু সেই সব খাবার দীর্ঘদিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। পাশাপাশি, সংরক্ষণ, সরবরাহের সময়ও প্রচুর খাবার নষ্ট হয়। রেফ্রিজারেটরের অত্যধিক ব্যাবহারে বাড়ে গ্রিন হাউস গ্যাসের। এর ফলে ১০ শতাংশ বেশি গ্রিন হাউস গ্যাসের নির্গমন ঘটে, যা বিমান পরিষেবার চেয়েও পাঁচ গুণ বেশি।

রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, মানব সভ্যতার এক তৃতীয়াংশ এই মুহূর্তে খাদ্য সঙ্কটে ভুগছে। অথচ এক পঞ্চমাংশ খাবারই ফেলা যাচ্ছে।খাবার নষ্টের অভ্যাসে রাশ টানতে পারলে অনাহারে থাকা পৃথিবীর ৭৮ কোটি ৩০ লক্ষ মানুষের পেট ভরানো যাবে বলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget