এক্সপ্লোর

কেরলের রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিশু চিকিৎসকের বাড়ির বাইরে সিএএ-বিরোধী অভিনব সাইনবোর্ড, প্রশংসা নেটিজেনদের

একটি বোর্ডে ওই ডাক্তার দম্পতি লিখেছেন, তাঁদের বাড়ির নাম 'হাউস অফ কমন'। তাঁদের পেশার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে লেখেন 'স্পেশ্যালিস্টস ইন কনস্টিটিউশনাল ভ্যালুজ' অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ বিশেষজ্ঞ।

নয়াদিল্লি: প্রি-ওয়েডিং শ্যুটে সিএএ বিরোধী বার্তা! কখনও ভেবে দেখেছেন? ঠিক এমনটাই করেছিলেন কেরলের এক হবু দম্পতি। তাঁদের 'সেভ দ্য ডেট' ফটোশ্যুটে ছিল সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জী বিরোধী বার্তা। এবার কেরলের এক ডাক্তার দম্পতি ডা. সারিন পি ও ডা. সৌম্য সারিন. নিজের বাড়ির বাইরে সাইনবোর্ডে রাখলেন সিএএ বিরোধী বার্তা। দুটি বোর্ডেই আছে তাঁদের নাম ও ভারতীয় সংবিধানের উল্লেখ। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ বলে আইনের চোখে সব ধর্মের মানুষ এক। কোনও জাতি-ধর্ম-লিঙ্গ-জন্মস্থানের ভিত্তিতে দেশের মানুষের মধ্যে পার্থক্য করা যাবে না। একটি বোর্ডে ওই ডাক্তার দম্পতি লিখেছেন, তাঁদের বাড়ির নাম 'হাউস অফ কমন'। তাঁদের পেশার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে লেখেন 'স্পেশ্যালিস্টস ইন কনস্টিটিউশনাল ভ্যালুজ' অর্থাত্ সাংবিধানিক মূল্যবোধ বিশেষজ্ঞ। আরেকটি বোর্ডে তাঁরা উল্লেখ করে দিয়েছেন, সংবিধানের প্রতি রোগীর বিশ্বস্ততার উপরই নির্ভর করছে তাঁরা চিকিৎসা পাবেন কি না! সেই সঙ্গে সিএএ ও এনআরসি বিরোধী হ্যাশট্যাগও দিয়েছেন সাইনবোর্ডে। নেটিজেনদের একাংশ মনে করছেন, ওই ডাক্তার-দম্পতি বোঝাতে চেয়েছেন, এনআরসি বা সিএএ সমর্থন করলে তাঁদের কাছে চিকিৎসা পাওয়া যাবে না। যদিও রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক পাওয়া শিশু চিকিৎসক এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই বার্তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। তবে কেন ওই বোর্ডে দুই ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ নেই, এই অভিযোগ মেনে নিয়েছেন সৌম্য সারিন। সৌম্যর স্বামী সারিন পি, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কর্মরত ছিলেন। কিন্তু ২০১৮য় চাকরি ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন। রাহুল গাঁধী তাঁকে কেরল কংগ্রেসের রিসার্চ বিভাগের শীর্ষপদে নিয়োগ করেছেন।

সেরা শিরোনাম

Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
পরপর ১১ টা সাইক্লোন ! সমুদ্রের উপর তৈরি হবে মহাপ্রলয়? কাদের বড় বিপদ? বড় আপডেট আবহবিদদের
পরপর ১১ টা সাইক্লোন ! সমুদ্রের উপর তৈরি হবে মহাপ্রলয়? কাদের বড় বিপদ? বড় আপডেট আবহবিদদের
BJP Win : দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget