এক্সপ্লোর

Puri Temple: মধ্যরাতে পুরীর মন্দিরে অজ্ঞাতপরিচয়! কে বা কারা জড়িয়ে, খুঁজছে পুলিশ

Puri Temple News: এদিন অসমর্থিত সূত্রে এক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে এক সন্দেহভাজনকে দেখা গিয়েছে। তবে কে সে, তা এখনও স্পষ্ট নয়। তবে সে মন্দিরের কেউ নয়, এ কথা জানিয়েছেন সেবায়তরা।

পুরী: তখন মধ্যরাত (midnight)। নিত্যদিনের সাফাইয়ের কাজ শেষ করে বেরিয়ে আসার সময়ে চক্ষু চড়কগাছ এক সেবায়েতের। তিনি দেখেন, প্রভু জগন্নাথের (Jagannath) রসুইঘরের প্রায় ৩৫টি মাটির উনুন ভেঙে তছনছ হয়ে গিয়েছে। 

গোটা ঘটনা জানান সেবায়েত

মাটির উনুন ভেঙে তছনছ দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিষয়টি বাকিদের জানান ওই সেবায়েত। রবিবার সকালে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার ঘটনাস্থলে হাজির হয়েছিল এবিপি লাইভ বাংলা

শতাব্দী-প্রাচীন পুরীর মন্দিরের (Puri Temple) এই রসুইঘর। লোকমুখে প্রচলিত সেই অলৌকিক মাহাত্ম্যের কাহিনি সকলেরই জানা। এই রসুইঘরে সারি দিয়ে সাজানো ৪০০টিরও বেশি মাটির উনুন। প্রতিদিন  কাঠের আঁচে তৈরি হয় জগন্নাথদেবের মহাভোগ। এখানে সাধারণের প্রবেশ নিষেধ, এমনকী সব সেবায়েতেরও এখানে প্রবেশের অনুমতি নেই। আর সেখানে এমন ঘটনা যে ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে মন্দিরের সেবায়েতরাও। ঘটনার পর দু-দিন কেটে গেলেও তদন্তে কোনও দিশা মেলেনি।

এদিন অসমর্থিত সূত্রে এক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে এক সন্দেহভাজনকে দেখা গিয়েছে। তবে কে সে, তা এখনও স্পষ্ট নয়। তবে সে মন্দিরের কেউ নয়, এ কথা জানিয়েছেন সেবায়তরা।

মন্দির পরিদর্শনে মুখ্য সচিব ও পুলিশ

সোমবার ওড়িশার মুখ্য সচিব সুরেশ মহাপাত্র এবং ওড়িশা পুলিশের ডিজি সুনীল বনসল মন্দির পরিদর্শনে এসেছিলেন। আজ মঙ্গলবার ফের মন্দির ঘুরে দেখেন এসপি কানওয়ার বিশাল সিংহ।

কর্তব্যে গাফিলতির অভিযোগে ৪ জেটিপিকে (জগন্নাথ টেম্পল পুলিশ) শোকজ নোটিস দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে তৈরি হয়েছে ৫ সদস্যের একটি টিমও। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। ২ এপ্রিল অর্থাৎ ঘটনার দিন মন্দিরের দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদেরও বয়ান রেকর্ড করা হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, প্রয়োজনে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে তাঁদের। উত্তেজনা এড়াতে মন্দির চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন প্রচুর পুলিশ। 

আরও পড়ুন: Sonia Gandhi : 'কংগ্রেসের পুনরুত্থান দেশের গণতন্ত্রের পক্ষে জরুরি' দলের বৈঠকে বার্তা সনিয়ার

উল্লেখ্য, ঘটনায় সাময়িক কাজের ব্যাঘাত ঘটলেও ভোগ রান্নায় কোনও বিঘ্ন ঘটেনি বলেই মন্দির সূত্রে খবর। তড়িঘড়ি উনুনগুলি মেরামত করা হয়েছে। তবে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা এবং সেবায়তদের একাংশ। এই 'অনর্থে' নিরাপত্তা ব্যবস্থাকেই দুষছেন সকলে। পাশাপাশি দ্রুত দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget