এক্সপ্লোর

‘নজিরবিহীন অভ্যর্থনা’ পাবেন মার্কিন প্রেসিডেন্ট, ‘হাউডি মোদি’র ধাঁচে ‘নমস্তে ট্রাম্প’, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

প্রধানমন্ত্রী মোদির সর্বশেষ আমেরিকা সফরে হিউস্টনের স্টেডিয়ামে মহা আড়ম্বরে ওই অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। ট্রাম্পও মোদির সঙ্গে অনুষ্ঠানের মঞ্চ ভাগ করেছিলেন, প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।

নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পকে বেনজির সংবর্ধনা দেওয়া হবে বলে জানাল ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার এ কথা জানিয়েছেন। ২৪ ফেব্রুয়ারি সফর শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের সফর ‘সংক্ষিপ্ত তবে খুবই গভীর’ হবে বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প ভারত সফরে প্রথমে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের ঘর গুজরাতে। সফরে যে তিনটি জায়গায় যাবেন তিনি, তার প্রথমেই আছে আমদাবাদ। বিদেশমন্ত্রক বলেছে, সেখানে উনি যে অভ্যর্থনা পাবেন, ভারত বা গোটা দুনিয়ার তার নজির মিলবে না। যে রোড শোতে ট্রাম্প ৭০ লক্ষ মানুষের জমায়েত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন, সে সম্পর্কে রভীশ কুমার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট দুপুর নাগাদ আমদাবাদ পৌঁছবেন, সেখান থেকে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য মোতেরা স্টেডিয়ামে যাবেন তিনি। বিমানবন্দর থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় ব্যাপক সংখ্যক মানুষ হাজির হবেন বলে আশা করছি আমরা। এখনও পর্যন্ত ২৮টি স্টেজ তৈরি করা হয়েছে যেখানে দেশের নানা প্রান্তের শিল্পীরা পারফর্ম করবেন। রভীশ বলেন, রোড শোতে মহাত্মা গাঁধীর জীবন তুলে ধরা হবে। স্টেডিয়ামের বাইরে প্রচুর মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানাবেন বলে আশা করছি। রভীশ কুমার মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠানটি আমেরিকার হিউস্টনের ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের ধাঁচে হবে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির সর্বশেষ আমেরিকা সফরে হিউস্টনের স্টেডিয়ামে মহা আড়ম্বরে ওই অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। ট্রাম্পও মোদির সঙ্গে অনুষ্ঠানের মঞ্চ ভাগ করেছিলেন, প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আমদাবাদ ছাড়াও ট্রাম্প যাবেন আগরায়, তাজমহল দর্শনে। সেখান থেকে তাঁর শেষ গন্তব্য দিল্লি। সেখানে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি স্তরে কথা হবে দুদেশের। রভীশ কুমার বলেন, এটা হবে মার্কিন প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। তবে গত ৮ মাসে এই নিয়ে ৫ বার তাঁর ও প্রধানমন্ত্রী মোদির দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
ABP Ananda Top 10,20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Sonam Wangchuk: 'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের
'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের

ভিডিও

CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget