এক্সপ্লোর

Madrassas Closed: আইনি নথির বালাই নেই! ভাড়া বাড়ি বা নির্মীয়মান ফ্ল্যাটে 'অবৈধ মাদ্রাসা', শাটার নামাল যোগী সরকার

রবিবার শ্রাবস্তীতে মোট সাতটি মাদ্রাসার শাটার নামিয়ে দেওয়া হয়েছে, প্রকাশিত PTI তে। 


নয়াদিল্লি :  বেআইনি মাদ্রাসাগুলির (Madrasa) শাটার নামাতে বহুদিন থেকেই তৎপর  যোগী সরকার। এবার  উত্তর প্রদেশের শ্রাবস্তীতে অননুমোদিত মাদ্রাসাগুলির বিরুদ্ধে অভিযান চালিয়ে একের পর এক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হল। অভিযোগ, কোনও বৈধ নথিপত্রই দেখাতে পারেনি তারা। প্রশাসন তারপরই কড়া পদক্ষেপ করেছে। ২ দিনের মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসায় অভিযান চালায় সরকারি দল। তারপরই বহু মাদ্রাসা  বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার শ্রাবস্তীতে মোট সাতটি মাদ্রাসার শাটার নামিয়ে দেওয়া হয়েছে, প্রকাশিত PTI তে। 

অনিয়মের কাজ চলছিল রমরমিয়ে , দাবি

ইন্ডিয়া টুডে সূত্রে খবর,  এই মাদ্রাসাগুলি ভারত-নেপাল সীমান্তের কাছে রমরমিয়ে চলছিল। এর মধ্যে একটি মাদ্রাসা তো  ১৯৭৪ সাল থেকে বাঙ্গাই বাজারে চলছিল,যাদের কোনও বৈধ কাগজপত্রই নেই । এই মাদ্রাসায় পড়ুয়ারা আরবি এবং উর্দু ভাষায় পড়াশোনা করত।  গত কয়েকদিন ধরে সরকার বিস্তীর্ণ এলাকায় এই অভিযান চালায়। আধিকারিক দের সঙ্গে ছিল বিরাট পুলিশ বাহিনী।  জানা গিয়েছে মোট ১১৯টি অবৈধ দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সরকারি তথ্য বলছে, শ্রাবস্তী জেলায় মোট ২৯৭টি মাদ্রাসা রয়েছে। যার মধ্যে ১৯২টিই অস্বীকৃত। শনিবার, ভারত-নেপাল সীমান্তের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। সেগুলিতে বেশ কিছু অনিয়মের কাজ চলছিল বলে সরকারি সূত্রে দাবি।  বেশিরভাগই ভাড়া  বাড়িতে অবৈধভাবে চালানো হচ্ছিল।  কয়েকটি তো আবার নির্মীয়মান বাড়িতেই জমিয়ে বসেছিল। জেলা ম্যাজিস্ট্রেট অজয় ​​কুমার দ্বিবেদীর নির্দেশে কর্তৃপক্ষ অস্বীকৃত এবং অবৈধ মাদ্রাসাগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করে। ইন্ডিয়া টুডে সূত্রে খবর,  সরকারি জমি দখলমুক্ত করার জন্য রাজস্ব আইনের ৬৭ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৭০টিরও বেশি "অবৈধ" মাদ্রাসা বন্ধ করে দেয় ধামির উত্তরাখণ্ড সরকার 

এর আগে  ২০২২ সালে উত্তরপ্রদেশের ৩০০০ রও বেশি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করে যোগী সরকার। ওই মাদ্রাসাগুলিতেও বিভিন্ন সরকারি বিধি মানা হয়নি। সেবারও মাদ্রাসাগুলিতে  প্রশাসনিক টিম পাঠানো হয়েছিল। তারপর সরকারি সিদ্ধান্ত জানানো হয়। এর আগে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উত্তরাখণ্ড সরকার গত এপ্রিলে অভিযান চালিয়ে বিভিন্ন জেলায় ১৭০টিরও বেশি "অবৈধ" মাদ্রাসা বন্ধ করে দেয়।  দাবি করা হয়েছে যে এই মাদ্রাসাগুলি 'বেআইনি এবং উগ্র কার্যকলাপের' কেন্দ্র।               

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
Road Accident: মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget