এক্সপ্লোর

Unseasonal rainfall in Gujarat: অকাল বৃষ্টিতে উথাল-পাথাল গুজরাত, তোড়ে শিলাবৃষ্টি, ২০ জনের মৃত্যু

Unseasonal rainfall in Gujarat: শেষ পাওয়া খবর অনুসারে এর  জেরে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে গুজরাতে। ভারী শিলাবৃষ্টির জেরে কোথাও কোথাও তো মনে হচ্ছিল, তুষারে ঢেকেছে চারিপাশ

অকাল বৃষ্টিতে উথাল-পাথাল গুজরাত। রবিবার ভোর থেকে একটানা বৃষ্টিতে বড়সড় ক্ষতির স্বীকার হল রাজ্য। রবিবার ভোর ৬ টা থেকে শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। কিছুক্ষণ পরে নামে শিলাবৃষ্টি। শেষ পাওয়া খবর অনুসারে এর  জেরে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে গুজরাতে। ভারী শিলাবৃষ্টির জেরে কোথাও কোথাও তো মনে হচ্ছিল, তুষারে ঢেকেছে চারিপাশ। 

রবিবার এ রাজ্যে হঠাৎ এই বৃষ্টি নামে। একেবারেই অসময়ের বর্ষণ বলা চলে।  এর ফলে  ক্ষতিগ্রস্ত হল বহু বাড়িঘর । ক্ষতি হয়  ফসলের। বৃষ্টির জেরে দুর্ঘটনায় জখম হন ১০ জন। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, বজ্রপাতের কারণে গুজরাতের ১৩টি জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবারও গুজরাতের কিছু অংশে দুর্যোগ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পরিসংখ্যান অনুসারে,  বেশি বৃষ্টি হয়েছে  খেড়া, তাপী, আমরোলা, সুরাত, সুরেন্দ্রনগরের মতো জেলায়। আবহাওয়াবিদদের মতে ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে রাজস্থান অঞ্চলগুলিতেও। 

বজ্রপাতের জেরে গুজরাতের দাহোদে তিনজনের মৃত্যু হয়েছে, ভারুচে মারা গিয়েছেন দুজন। সুরাত, দ্বারকা, পঞ্চমহল, সুরেন্দ্রনগর, আমরেলি, খেড়া, আহমেদাবাদ গ্রামীণ, সবরকাঁথা এবং  মেহসানার মতো আরও কিছু জেলায় দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ব্যাপক ক্ষতি হয়েছে রাজকোটে খান্দেরি ক্রিকেট স্টেডিয়ামের ( Saurashtra Cricket Association Stadium ) । সূত্রের খবর, আনুমানিক ক্ষতির পরিমাণ, প্রায় দেড় থেকে দুই কোটি টাকা। বৃষ্টির জন্য সৌরাষ্ট্রের মরবিতে সেরামিক শিল্প এবং অন্যান্য কারখানাগুলি বন্ধ রাখা হয়েছে। 

এই পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। উচ্চ সতর্কতা জারি করেছেন রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এখন সরকারি কাজে জাপান সফরে। তিনি কৃষিমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন । কৃষকদের ক্ষতির বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

গুজরাতে  প্রাকৃতিক বিপর্যয়ে  শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

 

নভেম্বরের শেষ ক’দিনে ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আজ থেকে ৩০ শে নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামানসাগরে যেতে নিষেধ করা হয়েছে।        

 

আরও পড়ুন :   

কোভিডের পর চিনের নয়া আতঙ্ক শিশুদের নিউমোনিয়া! ভারতের কাছেও বিপদসঙ্কেত? কী বললেন ডা. অপূর্ব ঘোষ

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget