এক্সপ্লোর

Bangladeshi Immigrants Arrested : মথুরায় গিয়ে দিব্য ঘর গেরস্থালি, জুটে গেছিল কাজও, একসঙ্গে পাকড়াও ৯০ বাংলাদেশী অনুপ্রবেশকারী

UP Bangladeshi Arrested : মোট ৩৫ জন পুরুষ, ২৭ জন মহিলা এবং ২৮ জন শিশুকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তাদের বৈধ কোনও কাগজপত্র নেই।

ভারত-পাক ( India Pakistan ) উত্তেজনার আবহে অনুপ্রবেশকারীদের নিয়ে আরও বেশি সতর্ক ভারত সরকার। পহেলগাঁও এর ঘটনার পরপরই ভারতে থাকা সব পাকনাগরিকদের দেশ ছাড়তে নির্দেশ দেয় ভারত সরকার। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী ( Amit Shah )। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের পুলিশ ও সীমান্ত রক্ষা বাহিনী তৎপর অবৈধভাবে প্রবেশ করা  বাংলাদেশীদের ( Bangladesh ) ধরতেও। হাল আমলেই ভারত-নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশের যুবককে। মহারাষ্ট্রে নভি মুম্বই থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের ৫ জন নাগরিককে। আর এবার উত্তরপ্রদেশের তীর্থ-শহর থেকে ধরা হল একেবারে ৯০ জন বাংলাদেশীকে। নকল কাগজপত্র দিয়ে, ভারতের পরিচয় পত্র বানিয়ে একেবারে জাঁকিয়ে ঘর পেতেছিল তারা। 

উত্তর প্রদেশের মথুরা। এ শহর কৃষ্ণপ্রেমীদের ভালবাসার ক্ষেত্র। আর সেখানেই বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের আস্তানা। শুক্রবার মথুরা জেলা থেকে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৯০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।  নৌঝিল থানার সীমানার খাজপুর গ্রামের স্থানীয় ইটভাটা থেকে তাদের আটক করা হয়েছে। জানিয়েছেন পুলিশকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, খবর পিটিআই সূত্রে।

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধরতে রাজ্যে রাজ্যে অভিযান  আরও জোরদার হয়েছে। জেলা জুড়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এসএসপি শ্লোক কুমার বলেন, এমনই একটি অভিযানের সময়, পুলিশ স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালায়। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সেখানে কর্মরত বহু বাংলাদেশি নাগরিক। তাদের এই দেশে আসার কোনও বৈধ নথি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানায়, মোট ৩৫ জন পুরুষ, ২৭ জন মহিলা এবং ২৮ জন শিশুকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তাদের বৈধ কোনও কাগজপত্র নেই। তারা সকলেই ভারতে অবৈধভাবে বসবাসকারী । নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকারও করেছে তারা। 

পুলিশ সূত্রে খবর, তারা তিন থেকে চার মাস আগে প্রতিবেশী এক রাজ্য হয়ে  মথুরায় চলে এসেছিল। এসএসপি জানান, পুলিশ তাদের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। কথা বলা হচ্ছে, তাদের কাজের ঠিকাদার এবং অন্যান্য সহযোগীদের সঙ্গেও।  পিটিআই সূত্রে খবর,  পুলিশ বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কিছু আধার কার্ডও উদ্ধার করে, যা সম্ভবত অন্য কোনও রাজ্যে জাল নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। তিনি জানান, আরও আইনি প্রক্রিয়া চলছে। শীঘ্রই জানা যাবে, কার হাত ধরে ভারতে ঢুকল তারা। কীভাবেই বা পেল কাজ। কোন সূত্রে , কোথা থেকে জাল নথি বানায় তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের
'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Viral Video: জিপলাইনের মাঝপথে ছিঁড়ল সেফটি লক! ৪০ ফুট নিচে পড়ে গুরুতর জখম পর্যটক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
জিপলাইনের মাঝপথে ছিঁড়ল সেফটি লক! ৪০ ফুট নিচে পড়ে গুরুতর জখম পর্যটক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget