এক্সপ্লোর

সিএএ-তে একজন মুসলিমেরও নাগরিকত্ব গেলে ইস্তফা দেবেন, আশ্বাস উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের

রাধা মোহন আরও বলেন, যেখানেই যাচ্ছি, লোকজনের কাছে জানতে চাইছি, সিএএ-তে ভারতীয় মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে, তাঁদের এহেন ভীতি, আতঙ্কের কারণ কী। নাগরিকত্ব আইনের ব্যাপারে মুসলিম জনতার সন্দেহ দূর করার যথাসাধ্য চেষ্টা করছি।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) দেশব্যাপী বিরোধিতার পরিপ্রেক্ষিতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানুষকে এই আইন সম্পর্কে বিরোধীরা ভুল বোঝাচ্ছে বলে দাবি করেছেন। মোদি, শাহ-দুজনেরই দাবি, সিএএ-তে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা নেই, নাগরিকত্ব দেওয়ার বিধি রয়েছে। এমনকী আইনের কোথায় মুসলিমদের ভারত থেকে তাড়ানোর কথা রয়েছে, তা দেখানোর চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন শাহ। পাশাপাশি সিএএ নিয়ে রাজ্যে রাজ্যে ব্যাপক প্রচার, জনসংযোগও চালাচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিজেপি বিধায়ক রাধা মোহন দাশ আগরওয়াল নাগরিকত্ব আইন নিয়ে ‘অপপ্রচার’ মোকাবিলায় নিজের কেন্দ্রে জনসংযোগে বেরিয়ে মুসলিমদের ভরসা দিয়ে বলেছেন, সিএএ প্রক্রিয়ার ফলে যদি আমার কেন্দ্রের একজন ভারতীয় মুসলিমকেও বহিষ্কার করা হয়, আমি ইস্তফা দেব। পরে সাংবাদিকদের তিনি বলেন, জনসংযোগ পর্বে মুসলিমদের আশ্বস্ত করেছি, আমার কেন্দ্রের একজনও প্রকৃত ভারতীয় মুসলিম সিএএ-তে বাদ গেলে পদত্যাগ করব। রাধা মোহন আরও বলেন, যেখানেই যাচ্ছি, লোকজনের কাছে জানতে চাইছি, সিএএ-তে ভারতীয় মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে, তাঁদের এহেন ভীতি, আতঙ্কের কারণ কী। নাগরিকত্ব আইনের ব্যাপারে মুসলিম জনতার সন্দেহ দূর করার যথাসাধ্য চেষ্টা করছি। এই আইন আনা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা অ-মুসলিম সংখ্যালঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া। পাশাপাশি সোস্যাল মিডিয়ায় মুসলিমদের আলোচনা, বৈঠকে তাঁকে ডাকার আবেদনও জানিয়েছেন এই বিজেপি বিধায়ক। ২০১৯ এর ১১ ডিসেম্বর সংসদে গৃহীত হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী বিল।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget