এক্সপ্লোর

UP Lockdown Extended: ফের লকডাউনের মেয়াদ বাড়াল উত্তর প্রদেশ সরকার

UP Complete Lockdown Extended: আগামী ১০ মে সকাল ৭টা পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে

নয়াদিল্লি: ফের লকডাউনের মেয়াদ বাড়াল উত্তর প্রদেশ সরকার। উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধির জেরে এই সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার। আগামী ১০ মে সকাল ৭টা পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে রাজ্য সরকার জানিয়েছিল, সংক্রমণ বৃদ্ধির জন্য ৪ মে সকাল ৭টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। গতকাল তার মেয়াদ শেষ হওয়ার পর লকডাউন আরও দুদিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়। এবার আগামী সোমবার পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানাল রাজ্য সরকার।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, লকডাউন চলাকালীন, বন্ধ থাকবে সব দোকান, সরকারি এবং বেসরকারি অফিস। আগামী সোমবার সকাল ৭টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। শপিং মল, রেস্টুরেন্ট, বারও বন্ধ থাকবে। প্রত্যেককে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। শুধু জরুরি পরিষেবা এর আওতায় নেই বলে জানিয়েছে রাজ্য সরকার। যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদেরও দেওয়া হয়েছে ছাড়পত্র। ওষুধের দোকান, হাসপাতাল সহ অন্যান্য জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। রাজ্য সরকার জানিয়েছে, এই পর্বে বন্ধ থাকবে সব ধর্মীয় স্থান।

কোভিড আবহে রাজ্যবাসীর যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চলতি সপ্তাহের শুরুতে প্রশাসনিক বৈঠকে সব প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এই লকডাউন চলাকালীন যেন কেউ অভুক্ত না থাকেন তা নজরদারি চালাতে হবে।

সরকারের এক মুখপাত্র জানিয়েছে, এই লকডাউনের জন্য হকার, শ্রমিকদের প্রভাব পড়বে। তাই তাদের দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার।  এদিকে রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৫৮। একদিনে মৃত্যু হয়েছে ৩৫২ জন।

এদিকে ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। বেলাগাম ভাবে বাড়ছে সংক্রমণ। আজ, বুধবার, প্রায় চার হাজারের কাছাকাছি পৌঁছল দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যাও গত দুদিনের তুলনায় ফের বেড়েছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। 

 

 



 

সেরা শিরোনাম

News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Sheikh Hasina : 'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
Tiger Shroff: টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক
টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক
Calcutta High Court: যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget