এক্সপ্লোর

উত্তর প্রদেশে উদ্ধার পণবন্দি ২৩ শিশু, পুলিশের গুলিতে মৃত অপহরণকারী

অপহরণকারীর নাম সুভাষ বাথাম। বাড়ি ফারুকাবাদের মহম্মদাবাদের কাঠরিয়া গ্রামে। খুনের অভিযোগে জেল খেটেছে সে, আপাতত জামিনে বাইরে ছিল। তার বিরুদ্ধে চলা মামলা তুলে নেওয়ার দাবিতে সে ওই শিশুদের বন্দি করে ফেলে বলে জানিয়েছে পুলিশ।

লখনউ: উত্তর প্রদেশের ফারুকাবাদে ২৩ জন শিশুকে পণবন্দি করে রাখা ব্যক্তি পুলিশের গুলিতে প্রাণ হারাল। তার স্ত্রীও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গিয়েছেন বলে খবর। অপহৃত ২৩টি শিশুকেই উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীর নাম সুভাষ বাথাম। বাড়ি ফারুকাবাদের মহম্মদাবাদের কাঠরিয়া গ্রামে। খুনের অভিযোগে জেল খেটেছে সে, আপাতত জামিনে বাইরে ছিল। তার বিরুদ্ধে চলা মামলা তুলে নেওয়ার দাবিতে সে ওই শিশুদের বন্দি করে ফেলে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, গতকাল সন্ধেয় নিজের মেয়ের জন্মদিনের ছুতোয় সে গ্রামের ২৩টি শিশুকে তার বাড়িতে নেমন্তন্ন করে, তারপর নীচের বেসমেন্টে আটকে ফেলে তাদের। গ্রামের বাসিন্দারা দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে সে ভেতর থেকে গুলি চালাতে শুরু করে, এতে আহত হন একজন। বাড়ির জানালা দিয়ে বোমাও ছোঁড়ে সে। চিৎকার করতে থাকে, তাকে অন্যায়ভাবে খুনের মামলায় ফাঁসানো হয়েছে। এরপরই উদ্ধারে নামে উত্তর প্রদেশ পুলিশ ও সন্ত্রাস বিরোধী শাখা। গোটা অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন মাসুম। ডাকা হয় সুভাষের আত্মীয় পরিজন ও গ্রামের নেতাদের। বাড়ির সামনে ভিড় করেন গ্রামবাসী, মূলত ছিলেন পণবন্দি ২৩টি শিশুর বাবা মা। ভেতরে বাচ্চারা থাকায় পুলিশকে সাবধানে কাজ করতে হচ্ছিল। এক আত্মীয়কে তার সঙ্গে কথা বলতে নিয়ে যাওয়া হয় কিন্তু সুভাষের গুলিতে আহত হন তিনি। শেষমেষ ৯ ঘণ্টার অপারেশনের পর পুলিশের গুলিতে সুভাষের মৃত্যু হয়। আহত হন তার স্ত্রীও, হাসপাতালে মারা যান তিনি। ডিজিপি ওপি সিংহ ও মুখ্য স্বরাষ্ট্র সচিব গভীর রাতে জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী শাখা ও এনএসজি-র দল আসার আগে সুভাষ হুমকি দিতে শুরু করে। তখন অপারেশনে নামে পুলিশ। অভিযুক্ত গুলি চালাতে শুরু করলে জবাবি গুলিতে তার মৃত্যু হয়। ২৩টি শিশুকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাত ৮টা থেকে টানা পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন, বৈঠক করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। উদ্ধারকাজে যোগ দেওয়া পুলিশকর্মীদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
Post Poll Violence: পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
Kolkata Municipality : কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত ! তৃণমূল কাউন্সিলরকে থানায় তলব, কী ঘটেছে ?
কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত ! তৃণমূল কাউন্সিলরকে থানায় তলব, কী ঘটেছে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget