এক্সপ্লোর

উত্তরপ্রদেশে গ্যাংস্টার-বসপা বিধায়কের হোটেল ভেঙে দিল যোগী প্রশাসন

গাজিপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রভাস কুমারের দাবি, প্রথম তলে নির্মিত হোটেলের মানচিত্র অনুমোদিত হয়নি। হোটেল মালিকদের বেআইনি কাঠামোটি সরাতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।

লখনউ: উত্তরপ্রদেশের গাজিপুরে গ্যাংস্টার-রাজনৈতিক নেতা মুখতার আনসারির স্ত্রী, ছেলেদের মালিকানাধীন হোটেল ‘গজল’ রবিবার ভেঙে গুঁড়িয়ে দিল রাজ্য প্রশাসন। মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বসপা) নেতা-বিধায়ক মুখতারের বউ, ছেলেদের হোটেলটি বেআইনি নির্মাণ বলে অভিযোগ ছিল। গাজিপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রভাস কুমারের দাবি, প্রথম তলে নির্মিত হোটেলের মানচিত্র অনুমোদিত হয়নি। হোটেল মালিকদের বেআইনি কাঠামোটি সরাতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হলে তাঁদের বলা হয় জেলা ম্য়াজিস্ট্রেটের কাছে আবেদন করতে। কুমার জানিয়েছেন, আবেদনের ১০ দিনের নিষ্পত্তি করতে বলা হয়েছিল জেলা ম্যাজিস্ট্রটকে। তিনি শনিবারই হোটেল মালিকদের আবেদন খারিজ করেন। রবিবার সকালেই হোটেল ভেঙে দেওয়া হয়। বসপা নেতা তথা গাজিপুরের এমপি আফজল আনসারি জনসাধারণের নজর ঘোরাতে, নিজেদের ‘ব্যর্থতা’ ঢাকতে যোগী আদিত্য়নাথ সরকারের বিরুদ্ধে ‘প্রতিশোধস্পৃহা’র অভিযোগ তুলেছেন। বলেছেন, ভাই (বসপা বিধায়ক) মুখতার আনসারি সহ আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উত্তরপ্রদেশ সরকার। গাজিপুরে আজ হোটেল ভেঙে দেওয়া তার সর্বশেষ উদাহরণ। কাঠামো ভাঙা সংক্রান্ত সাংবিধানিক রীতি-নিয়ম উত্তরপ্রদেশ সরকার উপেক্ষা করছে বলে অভিযোগ করে আফজল বলেন, নির্ভয়া গণধর্ষণ-খুন মামলায় ঘোষিত দোষীরাও স্থানীয় আদালত থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ পেয়েছিল। এর আগে গত দু মাসে বর্তমানে জেলবন্দি মুখতারের এক সাগরেদের ৯৫ লক্ষ টাকা অর্থমূল্যের দুটি সম্পত্তিও বাজেয়াপ্ত করে উত্তরপ্রদেশ পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget