এক্সপ্লোর

Jnanpith Awards: জ্ঞানপীঠ পুরস্কার ২০২৪-এর ঘোষণা, পুরস্কৃত হচ্ছেন গুলজার, রামভদ্রাচার্য

Jnanpith Awards 2024: ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কারের ঘোষণা হল শনিবার, তাতেই নাম রয়েছে গুলজার এবং রামভদ্রাচার্যের।

নয়াদিল্লি: জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার (Gulzar) এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য (Jagadguru Ramanandacharya)। ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কারের ঘোষণা হল শনিবার, তাতেই নাম রয়েছে গুলজার এবং রামভদ্রাচার্যের। (Jnanpith Awards) জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে, সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুলজার এবং রামভদ্রাচার্যকে চয়ন করা হয়েছে এ বছর। 

বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ উর্দু কবি হিসেবে স্বীকৃত গুলজার। হিন্দি চলচ্চিত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর। ২০০২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারও পান উর্দু সাহিত্যে অবদানের জন্য। পাশাপাশি ২০১৩ সালে দাদাসাহেব ফালকে, ২০০৪ সালে পদ্মভূষণও পেয়েছিলেন। জাতীয় পুরস্কারও রয়েছে ঝুলিতে। (Jnanpith Awards 2024) তাঁর অজস্র সৃষ্টি মুখে মুখে ফেরে। তাই বলে বিরতি নেননি। ৮৯ বছর বয়সেও দিনরাত কলম চালিয়ে যাচ্ছেন তিনি। 

হিন্দি চলচ্চিত্রে অনন্য সৃষ্টির জন্যও পরিচিত গুলজার। অস্কার এবং গ্র্যামি-জয়ী 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবির বিখ্যাত 'জয় হো' গানটির গীতিকার তিনি। পাশাপাশি, 'মাচিস', 'ওমকারা', 'দিল সে', 'গুরু' ছবির জন্যও গান লিখেছেন গুলজার। হাত পাকিয়েছেন পরিচালনাতেও। 'মাচিস', 'আঁধি',  'পরিচয়', 'ইজাজতে'র মতো ছবি বানিয়েছেন। 

চিত্রকূটে তুলসী পীঠের প্রতিষ্ঠা করেন রামভদ্রাচার্য। ধর্মপ্রাণ হিন্দুদের আধ্যাত্মিক গুরু তিনি। শিক্ষাবিদ এবং লেখক হিসেবেও প্রসিদ্ধ। ১০০-র বেশি বই লিখেছেন তিনি। ২০১৫ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তদানীন্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে সম্মানিত করেন। ২২টি ভাষায় পারদর্শী রামভদ্রাচার্য। সংস্কৃত, হিন্দি, অওধি, মৈথিলি ভাষায় লেখালেখি করেছেন।

আরও পড়ুন: Kamal Nath: কংগ্রেসি পরিচয় মুছলেন ছেলে, দিল্লি পৌঁছলেন কমলনাথও, যোগ দিতে পারেন BJP-তে

এই দু'জনের নাম ঘোষণা করে জ্ঞানপীঠ নির্বাচন কমিটির বিবৃতিতে বলা হয়, 'সংস্কৃত পণ্ডিত রামভদ্রাচার্য এবং উর্দু সাহিত্যিক গুলজারকে ২০২৩ সালের জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। নিজ নিজ ক্ষেত্রে গুলজার এবং রামভদ্রাচার্য, দু'জনেই প্রসিদ্ধ। তাঁদের জ্ঞানপীঠ পুরস্কার খবর সামনে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। 

১৯৪৪ সালে জ্ঞানপীঠ পুরস্কারের সূচনা হয়। প্রতি বছর সাহিত্যক্ষেত্রে যুক্ত বাছাই করা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই নিয়ে দ্বিতীয় বার কোনও সংস্কৃত পণ্ডিত পুরস্কৃত হচ্ছেন। উর্দু সাহিত্যিক পুরস্কার পাচ্ছেন এই নিয়ে পঞ্চম বার। জ্ঞানপীঠ পুরস্কারের ক্ষেত্রে বাগদেবীর মূর্তি এবং স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয় হাতে। পাশাপাশি দেওয়া হয় ২১ লক্ষ টাকা।। বর্তমানে জ্ঞানপীঠ পুরস্কার নির্বাচন কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিভা রাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget