এক্সপ্লোর

Kamal Nath: কংগ্রেসি পরিচয় মুছলেন ছেলে, দিল্লি পৌঁছলেন কমলনাথও, যোগ দিতে পারেন BJP-তে

Lok Sabha Elections 2024: কমলনাথের ছেলে সোশ্যাল মিডিয়া থেকে নিজের কংগ্রেসি পরিচয় মুছে ফেলার পর থেকেই জল্পনা শুরু হয়। এর পরই দিল্লিতে এসে পৌঁছন কমলনাথ।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে আবারও কি ভাঙন কংগ্রেসে? এবার প্রশ্ন উস্কে দিলেন দলের বর্ষীয়ান নেতা কমলনাথ। দলের বেশ কিছু সিদ্ধান্তে কমলনাথ অসন্তুষ্ট বলে খবর। শনিবার দিল্লি এসে পৌঁছেছেন তিনি। শোনা যাচ্ছে, বিজেপি-তে যোগ দিতে যাচ্ছেন কমলনাথ (Kamal Nath)। তার আগে আজ BJP-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। কমলনাথের ছেলে নকুলনাথ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে নিজের কংগ্রেসি পরিচিতি মুছে ফেলেছেন। (Lok Sabha Elections 2024) কমলনাথ আগামী ১৯ ফেব্রুয়ারি BJP-তে যোগ দিতে পারেন বলে খবর।

কমলনাথের ছেলে সোশ্যাল মিডিয়া থেকে নিজের কংগ্রেসি পরিচয় মুছে ফেলার পর থেকেই জল্পনা শুরু হয়। এর পরই দিল্লিতে এসে পৌঁছন কমলনাথ। তবে নেহাত গুজব বলে BJP-তে যোগদানের খবর উড়িয়ে দেননি কমলনাথ। বরং প্রশ্ন করলে বলেন, "এত উত্তেজনার কী আছে? এখানে অস্বীকারের কিছু নেই। কিছু ঘটলে অবশ্যই আপনাদের জানাব।" (Madhya Pradesh Congress)

বেশ কিছু দিন ধরেই কমলনাথকে নিয়ে অস্বস্তি কংগ্রেসে। গত বছর বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে দলের হারের জন্য কমলনাথকেই কাঠগড়ায় তুলেছিলেন অলোক শর্মা। তাঁর দাবি ছিল, "পিছনের দরজা দিয়ে BJP-কে জেতানোয় সাহায্য করেছেন কমলনাথ।" এর পর, চলতি সপ্তাহেই মধ্যপ্রদেশ কংগ্রেসে উথালপাথাল পরিস্থিতি সৃষ্টি হয়। প্রাক্তন বিধায়ক দীনেশ আহিরওয়ার, বিদিশা রাকেশ কাতারে, একে একে ইস্তফা দেন। গত ১২ ফেব্রুয়ারি BJP-তে যোগদান করেন তাঁরা। 

আরও পড়ুন: Sandeshkhali Update: সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয়মন্ত্রী; কী বলল তৃণমূল ?

এর পরই কমলনাথ এবং নকুলনাথকে নিয়ে জল্পনা শুরু হয়। এক দিন আগেই মধ্যপ্রদেশে বিজেপি-র সভাপতি ভিডি শর্মা জানান, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে না যাওয়া নিয়ে দলের উপর খাপ্পা কংগ্রেসের অনেকেই। দলের এই সিদ্ধান্তে অখুশি কংগ্রেস নেতাদের জন্য তাঁদের দরজা খোলা রয়েছে। কমলনাথ BJP-তে আসছেন বলে সিলমোহর না দিলেও, ভিডি শর্মা জানান, যে কেউই হোন না কেন, ব্যথিতদের স্বাগত জানাবে BJP.

তবে কমলনাথ এবং তাঁর ছেলের মতবদলের নেপথ্যে সাম্প্রতিক কিছু ঘটনাবলীকে দায়ী করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, দলের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হওয়ার আগেই, ফেব্রুয়ারির শুরুতে নিজেকে ছিন্দওয়ারা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন নকুলনাথ। যে ছিন্দওয়ারা থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করেন নকুলনাথ, তা কমলনাথের গড় হিসেবেই পরিচিত। ন'বার সেখান থেকে প্রার্থী নির্বাচিত হন কমলনাথ। ২০১৯ সালে গেরুয়া ঝড়ে যখন কুপোকাত কংগ্রেস, সেই সময়ই তিনি বিজয়ী হন।

তবে কমলনাথের BJP-তে আসার খবরে প্রমাদ গোনা শুরু হয়েছে BJP-র অন্দরেও। কারণ ২০১৮ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দেয় কংগ্রেস। কিন্তু বিধানসভা নির্বাচনে জয়ের পর কমলনাথ মুখ্যমন্ত্রী পদের দাবি ছাড়তে রাজি হননি। সেই টানাপোড়েনে শেষ পর্যন্ত দলের বর্ষীয়ান কমলনাথকেই প্রাধান্য দেয় কংগ্রেস। সেই কারণেই বিদ্রোহ ঘটিয়ে জ্যোতিরাদিত্য BJP-তে গিয়ে ওঠেন বলে জানা যায়, যাতে রাতারাতি মধ্যপ্রদেশে ক্ষমতা হাতছাড়া হয় কংগ্রেসের। সেই কমলনাথ এবং জ্যোতিরাদিত্য একসঙ্গে BJP-তে থাকলে, পদ্মশিবিরেও দ্বন্দ্ব দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন BJP-র একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget